বিশ্ব

গাজার যুদ্ধ: পুলিৎজার জিতলেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা

  • 6:10 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার

মেলবোর্ন, ৭ মে- গাজার যুদ্ধ পরিস্থিতি ও নিজের অভিজ্ঞতা নিয়ে ‘দ্য নিউ ইয়র্কার’ সাময়িকীতে লেখা প্রবন্ধগুলোর জন্য এ বছর পুলিৎজার পুরস্কার পেয়েছেন ফিলিস্তিনি কবি মোসাব আবু তোহা।

‘কমেন্টারি’ বিভাগে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পুরস্কার ঘোষণার পর নিজের সোশাল মিডিয়ায় আবু তোহা লেখেন, “আমি পুলিৎজার পুরস্কার পেয়েছি। এটা যেন আশার বাতি হয়ে জ্বলে, যেন একটা গল্প হয়ে বেঁচে থাকে।”

তার এই কথাকে অনেকে মনে করছেন গাজায় নিহত আরেক ফিলিস্তিনি কবি রিফাআত আলআরীরের প্রতি শ্রদ্ধা। আলআরীর শেষ কবিতার শিরোনাম ছিল, “If I must die, let it be a tale”—“যদি আমাকে মরতেই হয়, তা হোক এক কাহিনি।”

I have just won a Pulitzer Prize for Commentary.

Let it bring hope

Let it be a tale pic.twitter.com/VP6RsPY6vz

— Mosab Abu Toha (@MosabAbuToha) May 5, 2025
২০২৩ সালে গাজার উত্তরে ইসরায়েলি বাহিনীর হাতে গ্রেপ্তার হন মোসাব আবু তোহা। পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং তিনি মিশর হয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেন।

‘দ্য নিউ ইয়র্কার’-এ প্রকাশিত একটি প্রবন্ধে তিনি লেখেন, “গত এক বছরে আমি অনেক স্মৃতি হারিয়েছি—মানুষ, জায়গা আর ব্যবহার্য জিনিসপত্র—যেগুলো আমাকে আমার অস্তিত্বের সঙ্গে জুড়ে রাখত। গাজায় প্রতিটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি যেন একটি অ্যালবাম, যেখানে ছবি নেই—আছে মৃত মানুষের দেহ, পাতার ফাঁকে যেন তারা চিরস্থায়ী হয়ে আছে।”

যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার পর থেকে আবু তোহা দেশটির ডানপন্থী ইসরায়েলপন্থী গোষ্ঠীর সমালোচনার মুখে পড়েন। তাদের অভিযোগ, তিনি যুক্তরাষ্ট্রে বসে ইসরায়েলবিরোধী প্রচারণা চালাচ্ছেন এবং এজন্য তার নাগরিকত্ব বাতিল করা উচিত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর অভিবাসীদের বিষয়ে কড়াকড়ি অবস্থান নিচ্ছেন। এর মধ্যে যেসব মানুষ প্রকাশ্যে ইসরায়েলবিরোধী অবস্থান নিচ্ছেন, তাদের ওপরও চাপ বাড়ছে। নিরাপত্তার ঝুঁকিতে পড়ায় আবু তোহা সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে অংশ নেওয়া বাতিল করেছেন।

আলজাজিরার ‘দ্য টেইক’ পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভাবুন তো, আপনি গাজায় একটি স্কুলে আশ্রয় নেওয়া পরিবার ও শিশুদের সঙ্গে আছেন। কিন্তু কিছুই করতে পারছেন না—না খাবার, না পানি, না ওষুধ। তারপর আপনি রয়েছেন এমন এক দেশে, যারা সেই ধ্বংসযজ্ঞে আর্থিক সহায়তা দিচ্ছে। এটা ভীষণ হৃদয়বিদারক।”

এ বছর মোট ১৪টি সাংবাদিকতা বিভাগে পুলিৎজার পুরস্কার দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি চারটি পুরস্কার জিতেছে দ্য নিউ ইয়র্ক টাইমস। তারা পেয়েছে ব্যাখামূলক প্রতিবেদন, স্থানীয় প্রতিবেদন, আন্তর্জাতিক কভারেজ এবং ব্রেকিং নিউজ ফটোগ্রাফিতে।

আন্তর্জাতিক প্রতিবেদনের জন্য পুলিৎজার জিতেছে টাইমসের সুদান যুদ্ধ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন। এই বিভাগে প্রতিদ্বন্দ্বিতায় ছিল দ্য ওয়াশিংটন পোস্ট, যারা গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে চিকিৎসক ও সাংবাদিকদের হত্যার ঘটনা অনুসন্ধান করেছে।

তবে ট্রাম্পের একটি নির্বাচনী সমাবেশে ব্যর্থ হত্যাচেষ্টার তাৎক্ষণিক কভারেজের জন্য ‘ব্রেকিং নিউজ’ বিভাগে পুলিৎজার পেয়েছে ওয়াশিংটন পোস্ট।

অন্যদিকে, অনুসন্ধানী প্রতিবেদনের জন্য পুলিৎজার জিতেছে রয়টার্স, যারা যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে ফেন্টানিলের অবাধ ব্যবহারে দুর্বল নিয়ন্ত্রণ ব্যবস্থা নিয়ে প্রতিবেদন করেছে।

প্রতিবছর নিউ ইয়র্কের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ঘোষণা করা হয় পুলিৎজার পুরস্কার। সাংবাদিক ও একাডেমিকদের নিয়ে গঠিত একটি বোর্ড বিজয়ীদের নির্বাচন করে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au