লিড নিউজ

পাকিস্তানে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক, মিসাইল হামলায় কাঁপল বিভিন্ন অঞ্চল

  • 8:05 am - May 07, 2025
  • পঠিত হয়েছে:১৩২ বার

মেলবোর্ন, ০৭ মে- কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। অন্তত তিনটি অঞ্চলে মিসাইল হামলা চালানো হয়েছে। 

মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর হামলা চালানো হয় বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী।

পাকিস্তানের ডন নিউজের খবরে বলা হয়,  ভারত তিনটি স্থানে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছে। জায়গাগুলো হচ্ছে- কোটলি, বাহওয়ালপুরের পূর্ব এলাকার সুবহানুল্লাহ মসজিদে এবং  মুজাফফরাবাদ।

পাকিস্তানের প্রথম সারির দৈনিক ডন পত্রিকায় হামলার খবর

লেফটেন্যান্ট জেনারেল বলেন, ভারত তাদের ভূমি থেকে এই হামলা চালিয়েছে, পাকিস্তানের এয়ারস্পেসে প্রবেশ করতে পারেনি। পাকিস্তানের বিমানবাহিনী এর বদলা নেয়ার অপেক্ষায় রয়েছে।

এদিকে ভারতীয় সেনাবাহিনী এই অভিযানের নাম দিয়েছে সিঁদূর।

ভারত সরকার এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে অবস্থিত সন্ত্রাসী ঘাঁটিগুলোর বিরুদ্ধে “অপারেশন সিঁদূর” চালানো হয়েছে। মোট ৯টি স্থানে আঘাত হানা হয়েছে, যেখান থেকে ভারতের ওপর হামলা পরিকল্পনা ও পরিচালনা করা হচ্ছিল।

বিবৃতিতে আরও বলা হয়েছে — এই অভিযান ছিল নির্বাচিত, সুনির্দিষ্ট এবং উসকানিমূলক নয়।পাকিস্তানি সেনাবাহিনীর কোনো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়নি। গত মাসে ভারত-শাসিত কাশ্মীরে পর্যটকদের ওপর জঙ্গি হামলার পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

ভারতের এই আত্মরক্ষামূলক ও দায়িত্বশীল অবস্থান সন্ত্রাসবাদকে দৃঢ় বার্তা দিচ্ছে — ভারতের বিরুদ্ধে আঘাত এলে, জবাব নিশ্চিত।

প্রায় দুই সপ্তাহ ধরে নানান পাল্টাপাল্টি পদক্ষেপের পর অবশেষে হামলা চালালো ভারত।  পাকিস্তান আগে থেকেই আশংকা প্রকাশ করে আসছিল যে ভারতের হামলা আসন্ন। তারা পালটা হুমকিও দিয়ে রেখেছে। সময়ই বলে দেবে নানান সমস্যা ও দুর্বল অর্থনীনিতিতে ভুগতে থাকা পাকিস্তান কী করবে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au