বিশ্ব

সন্ত্রাসীদের জানাজা এবং দাফন করা ইসলামের নীতির পরিপন্থি: ভারতীয় ইমামদের ফতোয়া

  • 10:06 pm - May 19, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার
অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে ইমাম ড. উমর আহমেদ ইলিয়াসি। ছবি: পিটিআই

ভারতের মাটিতে সন্ত্রাসীদের জানাজা পড়ানো ও কবর দেওয়ার বিরোধিতা করে ফতোয়া জারি করেছেন দেশটির ইমামরা। এরমধ্যে দিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের সঙ্গে সংহতি জানালেন তারা।

সম্প্রতি এই ফতোয়া জারি করা হয় বলে হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে।

অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশনের (এআইআইও) প্রধান ড. উমর আহমেদ ইলিয়াসি বলেছেন, সন্ত্রাসীদের জানাজা এবং দাফন করা ইসলামের নীতির পরিপন্থি। ইসলাম শান্তির পথ, সহিংসতার নয়। সন্ত্রাসীরা তাদের নৃশংস কর্মকাণ্ডের মাধ্যমে বিশ্বজুড়ে ইসলামকে অপমানিত করছে।

নিহত সন্ত্রাসীদের জন্য ইসলামি রীতিতে অন্যেষ্টিক্রিয়ার আয়োজন করা উচিত নয় বলে সিদ্ধান্ত নেন ড. ইলিয়াসি। তিনি বলেন, কোনো ইমাম বা কাজী ভারতের মাটিতে নিহত কোনও সন্ত্রাসীর জানাজা পড়াবেন না। সন্ত্রাসীদের কবরের জন্য জমি প্রদান না করা যাবে না। সন্ত্রাসীদের মৃত্যুতে ইসলামিক রীতিনীতি ব্যবহার করা বা ভারতের মাটিকে অসম্মানিত করা উচিত নয়।

এই ফতোয়ার মধ্য দিয়ে স্পষ্টভাবেই সন্ত্রাসবাদের সম্পূর্ণ সামাজিক ও ধর্মীয় প্রত্যাখ্যান করলেন ভারতের ইমামরা।

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে নয়াদিল্লির এআইআইও কার্যালয়ে একটি শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সকল ধর্মের নেতারা সন্ত্রাসী হামলায় নিহত ব্যক্তিদের আত্মার শান্তি কামনা করার জন্য একত্রিত হয়েছিলেন। সন্ত্রাসবাদ চিরতরে নির্মূলের জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে সম্মিলিত আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে ড. ইলিয়াসি পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ সংগঠন জইশ-ই-মোহাম্মদ এবং লস্কর-ই-তাইয়্যেবার নিন্দা জানিয়ে বলেন, এসব গোষ্ঠীর আল্লাহর নাম ব্যবহার করা ইসলামবিরোধী। এই দলগুলি ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে এবং এরা আমাদের ধর্মীয় নীতিমালার সম্পূর্ণ বিরোধী।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au