বিশ্ব

ইরানকে পারমাণবিক অস্ত্র দিতে প্রস্তুত একাধিক দেশ: রাশিয়া

  • 5:06 pm - June 23, 2025
  • পঠিত হয়েছে:১৮৩ বার

মেলবোর্ন,  ২৩ জুন- রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান উপ-সভাপতি ও জ্যেষ্ঠ কর্মকর্তা দিমিত্রি মেদভেদেভ দাবি করেছেন, কয়েকটি দেশ সরাসরি ইরানকে পারমাণবিক অস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছে। ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বিমান হামলার পর এমন দাবি করলেন তিনি।

শনিবার (২১ জুন) ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা- ফর্দো, নাতাঞ্জ ও ইস্পাহানে বোমা হামলা চালায় মার্কিন যুদ্ধবিমান। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি গ্লোবাল এ খবর জানিয়েছে।

টেলিগ্রামে পোস্ট করা এক বিবৃতিতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের বর্তমান উপ-সভাপতি মেদভেদেভ বলেন, একাধিক দেশ ইরানকে সরাসরি তাদের পারমাণবিক অস্ত্র সরবরাহ করতে প্রস্তুত।

মেদভেদেভ বলেন, যেসব স্থাপনায় হামলা হয়েছে- সেগুলোতে আঘাত তুলনামূলকভাবে সামান্য হয়েছে বা কোনও গুরুত্বপূর্ণ ক্ষতি হয়নি। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ও সম্ভাব্য পারমাণবিক অস্ত্র উন্নয়ন কার্যক্রম সম্ভবত অব্যাহত থাকবে ভরেও জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র আরেকটি বড় সংঘাতে জড়িয়ে পড়েছে। এবার ‘স্থল অভিযান’ শুরু হওয়ার সম্ভাবনাও রয়েছে। পাশাপাশি তিনি দাবি করেন যে ইরানি নেতৃত্ব এই হামলার পর রাজনৈতিকভাবে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

ট্রাম্পের সমালোচনা করে মেদভেদেভ বলেন, যিনি নিজেকে ‘শান্তির দূত’ বলে প্রচার করেছিলেন। তিনি আবারও একটি যুদ্ধ শুরু করলেন।

তিনি আরও দাবি করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে স্পষ্টতই বিশ্বে বেশিরভাগ দেশ অবস্থান নিয়েছে।’

১৩ জুন থেকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানের তীব্রতা বৃদ্ধির পর যুক্তরাষ্ট্র এই হামলা চালায়। এর জবাবে তেহরান ইসরায়েলি শহর ও সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইসরায়েলি হামলায় অন্তত ৪৩০ জন নিহত এবং ৩,৫০০ জনেরও বেশি আহত হয়েছে। অন্যদিকে, ইসরায়েলি কর্তৃপক্ষ জানায়, ইরানি হামলায় ২৫ জন নিহত এবং কয়েক শতাধিক আহত হয়েছে।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au