‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…
মেলবোর্ন, ২৫ জুন– যুদ্ধবিরতির আগে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র পাল্টাপাল্টি হামলা দেখা গেছে। ওই হামলায় ইসরায়েলে যে ক্ষয়ক্ষতি দেখা গেছে, সেই বিষয়ে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা লুসি উইলিয়ামসন।
বিয়েরশেবার বিধ্বস্ত একটি ভবনের ভেতরে কেউ আটকে রয়েছেন কি না তা খুঁজে বের করার কাজ চালাচ্ছে একটি উদ্ধারকারী দল। তার নেতৃত্বে ছিলেন সাদার্ন হোম ফ্রন্ট কমান্ডের মুখপাত্র অ্যাডাম ইফতাচ।
বিবিসি সংবাদদাতার সঙ্গে কথোপকথনের সময় তিনি বর্ণনা করেছেন, ঠিক কী ঘটেছিল। তিনি জানিয়েছেন ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্রটি ওই অ্যাপার্টমেন্ট ব্লকের দেয়ালে আঘাত করে যার অন্য পাশে ছিল একটি ‘বম্ব শেল্টার’।
বোমার হাত থেকে বাঁচতে বাসিন্দারা সেখানে আশ্রয়ও নিয়েছিলেন। এই ঘটনায় আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া চারজনের মৃত্যু হয়। অ্যাডাম ইফতাচের কথায়, “কোনো আশ্রয়কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ। কিন্তু তারপরও এটিই সবচেয়ে নিরাপদ জায়গা।”
এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছিল, ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ওই শহরে রাতভর চলা হামলায় চারজনের মৃত্যু হয়েছে এবং ২২ জন আহত হয়েছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au