বিশ্ব

ইরানে ফের হামলায় কংগ্রেসের অনুমোদন লাগবে না ট্রাম্পের

  • 8:20 am - June 29, 2025
  • পঠিত হয়েছে:৭৬ বার
যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ওয়াশিংটনের হোয়াইট হাউসের ইস্ট রুম থেকে বক্তব্য রাখছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৯ জুন—ইরানে ফের হামলা চালাতে মার্কিন প্রেসিডেন্টকে ট্রাম্পকে কংগ্রেসের অনুমোদন নিতে হবে-এমন একটি প্রস্তাব নাকচ করে দিয়েছে যুক্তরাষ্ট্রের সিনেট। এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প বলেন, তিনি ইরানে আরও বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন।

শনিবার বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রস্তাবটির বিপক্ষে সিনেটে ৫৩টি ভোট পড়ে। অন্যদিকে এর পক্ষে পড়ে ৪৭টি ভোট। এই প্রস্তাব অনুযায়ী, ইরানের বিরুদ্ধে যেকোনো সামরিক আক্রমণের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হতো। ভোটটি দলীয় ভিত্তিতে হয়েছে, তবে পেনসিলভানিয়ার ডেমোক্র্যাট জন ফেটারম্যান না ভোট দিয়েছেন রিপাবলিকানদের সঙ্গে। অন্যদিকে কেন্টাকির রিপাবলিকান র‍্যান্ড পল হ্যাঁ ভোট দিয়েছেন ডেমোক্র্যাটদের সঙ্গে।

মার্কিন সিনেটর টিম কেইন বহু বছর ধরে চেষ্টা করছেন, প্রেসিডেন্ট যে দলের হোক না কেন যুদ্ধ ঘোষণা ক্ষমতা যেন সিনেটের কাছে ফিরে আসে। তিনিই এই প্রস্তাবটি দিয়েছিলেন।

কেইন জানান, মার্কিন সংবিধান অনুসারে কেবল কংগ্রেসেরই যুদ্ধ ঘোষণার ক্ষমতা রয়েছে। ইরানের সঙ্গে যেকোনো সংঘাতের জন্য অবশ্যই যুদ্ধ ঘোষণা বা নির্দিষ্ট সামরিক ক্ষমতা ব্যবহারের অনুমোদন থাকতে হবে।

মার্কিন আইনপ্রণেতারা গত সপ্তাহের শেষে ইরানের ওপর মার্কিন বোমা হামলা এবং ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত সম্পর্কে আরও তথ্য জানতে চাইছেন।

এর আগে শুক্রবার ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইর কড়া সমালোচনা করেন। তিনি ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিকল্পনা বাতিল করেন। ট্রাম্প জানান, তেহরান ‘উদ্বেগজনক মাত্রায়’ ইউরেনিয়াম সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিলে তিনি ফের বোমা হামলার বিষয়টি বিবেচনা করবেন।

ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে মধ্যে ইরানের তিনটি পরমাণু স্থাপনায় বোমা ফেলে যুক্তরাষ্ট্র। এরপরই মঙ্গলবার নাটকীয়ভাবে যুদ্ধবিরতির কথা ঘোষণা করেন ট্রাম্প।

দুদিন পরে যুদ্ধবিরতি নিয়ে মন্তব্য করেন খামেইনি।

জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ বিজয় অর্জন হয়েছে বলে দাবি করে তিনি বলেন, “ইরান আমেরিকার মুখে একটি শক্তিশালী চড় দিয়েছে।”

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au