বিশ্ব

ইরানের ‘লুকানো ইউরেনিয়াম’ নিয়ে পশ্চিমাদের উদ্বেগ বাড়ছে

  • 5:23 am - June 30, 2025
  • পঠিত হয়েছে:৮৬ বার
ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্র।

মেলবোর্ন, ৩০ জুন— মার্কিন বোমা হামলার আগে পরমাণু স্থাপনা থেকে ইউরেনিয়াম সরিয়ে নেওয়ার দাবি করেছিল ইরান।

আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার (আইএইএ) এই ইউরেনিয়ামগুলো দিয়ে পরমাণু অস্ত্র বানানো সম্ভব। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর ইরান তাদের ‘উচ্চমাত্রায় সমৃদ্ধ’ ইউরেনিয়াম কোথায় লুকিয়ে রেখেছে, সেটি নিয়ে এখন দুশ্চিন্তায় বৈরি পশ্চিমা দেশগুলো।

রবিবার বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে বোমা হামলা জাতিসংঘ পরিদর্শকদের জন্য একটি জটিল পরিস্থিতি তৈরি করেছে। সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দিয়ে অস্ত্র বানানো সম্ভব। এগুলো বোমা হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে নাকি গোপনে অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে, সেটি কীভাবে নিশ্চিত হওয়া যাবে?

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহের শেষে ইরানের তিনটি শীর্ষ পারমাণবিক স্থাপনা ফরদো, নাতানজ ও ইস্পাফানে বোমা হামলা চালায় ‍যুক্তরাষ্ট্র।

হামলার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের বাঙ্কার ধ্বংসকারী বোমা ব্যবহার করে এইসব স্থাপনাগুলো ‘সম্পূর্ণভাবে ধ্বংস’ করা হয়েছে।

তবে আইএইএ বলছে, ফরদো পরমাণু স্থাপনার ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সেটি এখনও স্পষ্ট নয়। ফরদো পরমাণু কেন্দ্রটি পর্বতের গভীরে অবস্থিত। ইরানের অধিকাংশ উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সেখানেই তৈরি করা হতো।

সোমবার আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি বলেন, ফরদোর ভেতরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে ব্যবহৃত সংবেদনশীল সেন্ট্রিফিউজগুলো মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ইরানের নয় টন সমৃদ্ধ ইউরেনিয়াম–যার মধ্যে ৪০০ কেজিরও বেশি অস্ত্র-মানের কাছাকাছি, সেগুলো ধ্বংস হয়েছে কি না, সেটি স্পষ্ট নয়।

পশ্চিমা দেশগুলো এখন নির্ধারণের চেষ্টা করছে এই ইউরেনিয়ামের কী হয়েছে।

রয়টার্স ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে জড়িত এক ডজনেরও বেশি বর্তমান ও সাবেক কর্মকর্তার সঙ্গে কথা বলেছে।

তারা জানিয়েছেন, মার্কিন বোমা হামলা ইরানের জন্য ইউরেনিয়ামের মজুত গোপনে সরিয়ে ফেলার আদর্শ সুযোগ হতে পারে। বিষয়টি নিয়ে আইএইএর তদন্ত দীর্ঘ ও কঠিন হবে।

সংস্থাটির সাবেক প্রধান পরিদর্শক ওলি হেইনোন বলেন, ধ্বংস ভবনগুলো থেকে উপকরণ উদ্ধার, ফরেনসিক তদন্ত এবং পরিবেশ নমুনা সংগ্রহের মতো জটিল প্রক্রিয়া দরকার। এটি সময়সাপেক্ষও।

তিনি বলেন, “সেখানে এমন উপকরণ থাকতে পারে যেগুলো এখন আর প্রবেশযোগ্য নয়। এগুলো ধ্বংসস্তূপের নিচে ছড়িয়ে পড়েছে বা বোমা হামলায় হারিয়ে গেছে।”

আইএইএর পরিমাপক অনুযায়ী, ইরানের ৪০০ কেজির বেশি ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়াম–যা প্রায় ৯০ শতাংশ অস্ত্র-মানের কাছাকাছি–যথেষ্ট পরিমাণ। এগুলো আরও সমৃদ্ধ করলে নয়টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব।

এই ইউরেনিয়ামের কিছু অংশ খোয়া গেলেও তা পশ্চিমা দেশগুলোর জন্য গভীর উদ্বেগের বিষয় হবে। বিশেষত দেশগুলো যখন মনে করছে, ইরান অন্তত পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা খোলা রেখেছে।

ইরান আক্রমণের আগে ইউরেনিয়াম সরিয়ে ফেলতে পারে বলে কিছু ইঙ্গিতও রয়েছে।

আইএইএর প্রধান গ্রোসি বলেন, ১৩ জুন যেদিন ইসরায়েল প্রথম হামলা চালায়, সেদিন ইরান তাকে জানিয়েছিল যে তারা তাদের পারমাণবিক সরঞ্জাম ও উপকরণ রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে। ইরান বিস্তারিত না বললেও তিনি মনে করেন, এতে বোঝা যায় উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল।

এই ইস্যুতে জড়িত এক পশ্চিমা কূটনীতিক, যিনি নাম প্রকাশ করতে চাননি, রয়টার্সকে বলেন, “ফরদোর অধিকাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম আগেই সরিয়ে নেওয়া হয়েছে বলে মনে হচ্ছে, যেন তারা আগেই জানতো হামলা হবে।”

কিছু বিশ্লেষক বলছেন, ফরদোর বাইরে স্যাটেলাইট ছবিতে দেখা গাড়ির সারি ইঙ্গিত দেয় যে ইউরেনিয়াম সরানো হয়েছে।

তবে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ বৃহস্পতিবার বলেছেন, এরকম কোনো গোয়েন্দা তথ্য তিনি জানেন না।

ট্রাম্পও এই উদ্বেগ উড়িয়ে দিয়েছেন। ফক্স নিউজে প্রচারিত একটি সাক্ষাৎকারে তিনি বলেন, “ওরা কিছুই সরায়নি।”

তিনি বলেন, “এগুলো খুব ভারী – খুবই ভারী। সরানো খুব কঠিন। তাছাড়া আমরা আগাম কোনো ইঙ্গিত দিইনি।”

বিষয়টি নিয়ে হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। পররাষ্ট্র দপ্তর ট্রাম্পের প্রকাশ্য বক্তব্যের দিকে ইঙ্গিত করেছে।

একজন দ্বিতীয় পশ্চিমা কূটনীতিক বলেন, “ইউরেনিয়াম মজুদের অবস্থা যাচাই করা বড় চ্যালেঞ্জ হবে। কারণ এর আগে বহুবার আইএইএ ও ইরানের মধ্যে বিবাদ হয়েছে, যেমন ঘোষণা না করা স্থানে ইউরেনিয়ামের চিহ্ন পাওয়া।”

তিনি বলেন, “এটা হবে বিড়াল আর ইঁদুরের খেলা।”

ইরান বলেছে, তারা আইএইএর প্রতি সব দায়িত্ব পালন করেছে।

ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস করতে ১২ দিনের সামরিক অভিযান শুরু করার আগে আইএইএ নিয়মিতভাবে ইরানের সমৃদ্ধকরণ কেন্দ্রগুলোতে ঢুকতে পারত। সংস্থাটি ১৯১টি দেশের পরমাণু অস্ত্র বিস্তাররোধ চুক্তির (এনপিটি) আওতায় সেগুলো ২৪ ঘণ্টা পর্যবেক্ষণ করত।

তবে এখন ধ্বংসস্তূপ ও ছাই পরিস্থিতিকে অস্পষ্ট করে দিয়েছে।

ইতোমধ্যে ইরান আইএইএর সঙ্গে সহযোগিতা বন্ধ করার হুমকি দিয়েছে। বোমা হামলার পর অনেক দেশ এগুলোকে অবৈধ বললেও পরমাণু বিস্তাররোধ ব্যবস্থাপনার ব্যর্থতা নিয়ে ক্ষুব্ধ ইরানের পার্লামেন্ট বুধবার আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিত করতে ভোট দেয়।

তেহরান বলেছে, এই মাসে আইএইএর ৩৫ দেশের বোর্ড ইরানকে এনপিটি লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে যে প্রস্তাব পাস করেছে, তা ইসরায়েলের হামলার পথ তৈরি করে দেয়। আইএইএ এই দাবি অস্বীকার করেছে।

ইরান বারবার বলেছে, তাদের পারমাণবিক বোমা তৈরির কোনো সক্রিয় কর্মসূচি নেই। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাও বলেছে, তারা কোনো প্রমাণ পায়নি যে ইরান বোমা তৈরির পথে এগোচ্ছে।

তবে বিশেষজ্ঞরা বলেন, বেসামরিক পারমাণবিক কর্মসূচির জন্য ৬০ শতাংশ ইউরেনিয়াম সমৃদ্ধ করার প্রয়োজন নেই। এর জন্য পাঁচ শতাংশেরও কম যথেষ্ট।

এনপিটিতে সই করা দেশ হিসেবে ইরানকে তাদের ইউরেনিয়ামের মজুদের হিসাব দিতে হবে।

আইএইএ বলেছে, ইরানের কাছে অঘোষিত স্থানে অতিরিক্ত সেন্ট্রিফিউজ আছে। এগুলো দিয়ে গোপনে নতুন সমৃদ্ধকরণ কেন্দ্র চালু করা সম্ভব।

এই কারণে বোমা মানের ইউরেনিয়ামের সন্ধান এবং হিসাব রাখা খুবই গুরুত্বপূর্ণ।

ওয়াশিংটনভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের কেলসি ড্যাভেনপোর্ট এক্স-এ বলেন, “ইরানের ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ হয়তো ‘লক্ষ্য’ ছিল না। কিন্তু এটি গুরুত্বপূর্ণ বিস্তার ঝুঁকি–বিশেষ করে যদি সেন্ট্রিফিউজগুলোও হিসাবের বাইরে থাকে।”

আইএইএ সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে গোয়েন্দা তথ্য পেতে পারে যেমন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে সংস্থাটি বলে, তারা কোনো কিছু চোখ বন্ধ করে গ্রহণ করে না, স্বাধীনভাবে যাচাই করে।

কর্মকর্তারা বলছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যারা বোমা হামলা চালিয়েছে, তারাই এখন সবচেয়ে বেশি সম্ভাব্য দেশ যারা ইরানকে গোপনে ইউরেনিয়াম লুকানোর অভিযোগ করতে পারে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে।

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au