বিশ্ব

৬ মাসে পশ্চিম তীরে ১ হাজার বাড়ি ধ্বংস করেছে ইসরায়েল

  • 3:32 pm - June 30, 2025
  • পঠিত হয়েছে:৫৫ বার
পশ্চিম তীরে বাড়িঘর ধ্বংস করতে বুলডোজার ব্যবহার করছে ইসরায়েল।

মেলবোর্ন, ৩০ জুন— রাচলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ইসরায়েলের সেনারা ফিলিস্তিনের পশ্চিম তীরে এক হাজারে বেশি বাড়ি ধ্বংস করেছে। এসময়ের মধ্যে হত্যা করা হয়েছে অন্তত ৫৫ জনকে।

তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এই ধ্বংসযজ্ঞ মূলত পশ্চিম তীরের তিনটি উত্তরাঞ্চলীয় শরণার্থী শিবিরে—জেনিন, তুলকারেম এবং নূর শামসে চালানো হয়েছে। শুধু জেনিন শিবিরেই ৬০০-র বেশি ঘরবাড়ি ধ্বংস হয়েছে। অনেক বাড়িঘর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে।

ফিলিস্তিনের গণমাধ্যমগুলো এই হামলাকে ১৫৯ দিনের সামরিক অভিযানের অংশ বলে উল্লেখ করেছে। ঘর পুড়িয়ে দেওয়া, রাস্তা ভেঙে ফেলা এবং আবাসিক ভবনকে সেনা চৌকিতে পরিণত করার মতো কর্মকাণ্ডও চালিয়েছে ইসরায়েলের সেনারা।

এই অভিযানের শুরু থেকে জেনিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত ও গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। এছাড়া জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ২২ হাজার মানুষ।

তুলকারেম মিডিয়া কমিটির আলাদা এক বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি বুলডোজার তুলকারেম ও নূর শামস শিবিরে ৪০০টি ঘরবাড়ি ধ্বংস করেছে। এছাড়া আরও আড়াই হাজারের বেশি বাড়িঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনী আরও ১০৬টি ভবন ধ্বংস করার পরিকল্পনা করছে, যা ২৫০টিরও বেশি আবাসিক ইউনিটকে প্রভাবিত করবে।

এই দুই শিবিরে অভিযান শুরু হওয়ার পর থেকে অন্তত ১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে এক সন্তানসম্ভবাসহ দুই নারী ও এক শিশুও ছিল।

স্থানীয় সংগঠনগুলোর জানিয়েছে, প্রায় ২৫ হাজার বাসিন্দা শিবিরগুলো ছেড়ে পালিয়ে গেছে। এসব এলাকায় মানবিক অবস্থা অত্যন্ত করুণ। ইসরায়েলি বাহিনী শিবিরগুলোর প্রবেশপথ বন্ধ করে রেখেছে। ফলে সেগুলো এখন কার্যত ‘প্রায় মৃত এলাকায়’ পরিণত হয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের গণহত্যামূলক যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের হাতে অন্তত ৯৮৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন সাত হাজারের বেশি।

চলতি বছরের জুলাই মাসে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) রায় দেয় যে, ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল বেআইনি। আদালত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম থেকে সব বসতি সরিয়ে নেওয়ারও নির্দেশ দেয়।

এই শাখার আরও খবর

স্লোভাকিয়ার সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত মোদী, আন্তর্জাতিক স্বীকৃতির সংখ্যা বেড়ে ৩৩

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেশটির সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং কূটনৈতিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ বেসামরিক সম্মানে ভূষিত করেছে…

যুক্তরাষ্ট্রে সেনাঘাঁটিতে বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮

মেলবোর্ন, ১৬ জুন- যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে মার্কিন বাহিনীর বিমান ঘাঁটি এডওয়ার্ডস এয়ারফোর্স বেইসে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই বিধ্বস্ত হয়েছে একটি বি-৫২ বোমারু বিমান। এতে বিমানটিতে থাকা…

জয়পুরে বিক্ষোভ মঞ্চে হামলার শিকার ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা, ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

মেলবোর্ন, ১৬ জুন- ভারতের রাজস্থান রাজ্যের রাজধানী জয়পুরে এক বিক্ষোভ সমাবেশে যোগ দিতে গিয়ে হামলার শিকার হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। ঘটনার…

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল শুরু হয়েছে: ট্রাম্প

মেলবোর্ন, ১৬ জুন- বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় জাহাজ চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আঞ্চলিক উত্তেজনা…

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি

মেলবোর্ন, ১৬ জুন- জীবিকার সন্ধানে রাশিয়ায় গিয়ে প্রায় ১৭ দিন ধরে নিখোঁজ রয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলার দুই যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও বার্তাকে…

চূড়ান্ত চুক্তিতে নিরাপত্তা পরিষদের অনুমোদন চায় ইরান

মেলবোর্ন, ১৫ জুন- যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চূড়ান্ত সমঝোতা চুক্তিকে আন্তর্জাতিক স্বীকৃতি ও আইনি ভিত্তি দিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন চাওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au