বিশ্ব

দুই মাসে ইউক্রেনের ১ হাজার বর্গকিলোমিটার এলাকা দখলে নিল রুশ বাহিনী

  • 5:48 am - July 01, 2025
  • পঠিত হয়েছে:৭৩ বার
ইউক্রেনে অভিযানরত রুশ বাহিনী। ছবি: EAD

মেলবোর্ন, ০১ জুলাই— দুই মাসে ইউক্রেনের প্রায় সাড়ে নয়শ বর্গকিলোমিটার এলাকার দখলে নেওয়া রুশ বাহিনী পূর্ব-মধ্যাঞ্চলীয় দিনিপ্রোপেত্রভস্কের প্রথম একটি গ্রামও নিজেদের কব্জায় নিয়েছে বলে জানিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এবং যুদ্ধের খোঁজখবর রাখা ব্লগাররা।

তবে গ্রামটির দখল নিয়ে এখনও আনুষ্ঠানিকভাবে ইউক্রেনের কোনো সূত্র বা রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু বলেনি।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মস্কো ও কিইভের মধ্যে যখন সম্ভাব্য শান্তির ব্যাপারে আলোচনা চলছে, তখন ইউক্রেনে যুদ্ধ আরও তীব্র হয়েছে। রাশিয়ার সেনারা এরই মধ্যে ইউক্রেনের সুমি অঞ্চলের ২০০ বর্গকিলোমিটার ভূখণ্ড দখলে নিয়েছে। গত মাসেই তারা দিনিপ্রোপেত্রভস্ক অঞ্চলে ঢুকে পড়েছিল।

প্রভাবশালী ‘ইউক্রেনিয়ান ডিপ স্টেটের’ মানচিত্রে দেখা যাচ্ছে, ইউক্রেনের এক লাখ ১৩ হাজার ৫৮৮ বর্গকিলোমিটার এলাকা এখন মস্কোর নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে ২৮ জুন পর্যন্ত শেষ দুই মাসেই তাদের দখলে যুক্ত হয়েছে ৯৪৩ বর্গকিলোমিটার।

রুশপন্থি এক কর্মকর্তা ভ্লাদিমির রোগোভকে উদ্ধৃত করে রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া জানায়, রাশিয়ার সেনারা দিনিপ্রোপেত্রভস্কের দাচনোয়ি গ্রামটি দখলে নিয়েছে।

মস্কো বলছে, তারা শান্তি চায়, তবে সেজন্য ইউক্রেনকে অবশ্যই তাদের চারটি অঞ্চল ছেড়ে দিতে হবে। এই অঞ্চলগুলোর সিংহভাগই এখন রুশ বাহিনীর দখলে; ২০২২ সালে এক গণভোটের ফল অনুযায়ী রাশিয়া এ অঞ্চলগুলোকে এখন নিজেদের অংশ হিসেবেই বিবেচনা করছে।

ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা এই অঞ্চলগুলো ছেড়ে দিতে রাজি নয়। তারা বলছে, অঞ্চল ছেড়ে দেওয়ার যে শর্ত রাশিয়া দিয়েছে, তা মূলত আত্মসমর্পণের সমতুল্য।

তাদের মতে, রাশিয়া শান্তি চায় না, আর কিইভ কখনোই রাশিয়ার দখলে যাওয়া এক পঞ্চমাংশ ভূখণ্ডের মালিকানা ছাড়বে না।

রাশিয়ার হাতে এখন ইউক্রেনের যে ভূখণ্ডটুকু রয়েছে তার মধ্যে ক্রাইমিয়া ২০১৪ সালেই মস্কোর দখলে গেছে। এর বাইরে এখন লুহানস্কের ৯৯% এবং দোনেৎস্ক, জাপোরিঝিয়া ও খেরসনের ৭০%-র বেশি অংশ রাশিয়ার নিয়ন্ত্রণে। এগুলো ছাড়াও খারকিভ, সুমি ও দিনিপ্রোপেত্রভস্কের সামান্য কিছু এলাকাতেও মস্কোর কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়েছে।

 

এই শাখার আরও খবর

‘শেখ হাসিনা কী বলছেন, তা তাঁর নিজের বিষয়’: হর্ষবর্ধন শ্রিংলা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং তাঁর সাম্প্রতিক বিভিন্ন বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব ও রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা।…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au