বিনোদন

সঞ্জয় দত্তের মেয়ের স্ক্রিনশট ভাইরাল!

  • 6:28 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
গেল মাসেই ৬৬তম জন্মদিন পার করেছেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। এর কিছুদিন পরেই ১০ আগস্ট ছিল তার মেয়ে ত্রিশলার জন্মদিন। তার কিছুদিন পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিবারের প্রসঙ্গ টেনে এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন অভিনেতার মেয়ে ত্রিশলা! যা থেকে অনেকের ধারণা, এই তারকা পরিবারের ভেতরে চলছে অশান্তি।সেই পোস্টটিতে একটি কার্ড শেয়ার করেন সঞ্জয় কন্যা।

তাতে লেখা ছিল, ‘শুধু রক্তের সম্পর্ক থাকলেই কাউকে জীবনে জায়গা দিতে হয় না। অনেক সময় সবচেয়ে অপ্রয়োজনীয় মানুষই ‘পরিবার’ নাম নিয়ে ঘোরে। নিজের মানসিক শান্তি রক্ষা করা সবার অধিকার। চাইলে যোগাযোগ কমিয়ে দেওয়া বা একেবারে বন্ধ করে দেওয়াও যায়।পরিবারের মান রাখার চেয়ে নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়াই আগে।’
 

সঞ্জয় কন্যার এই পোস্টটির স্ক্রিনশট ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যমেও। নেটিজেনদের প্রশ্ন, সরাসরি ‘পরিবার’ বলে কি তবে বাবাকেই নিশানা করলেন সঞ্জয়-কন্যা?

সেই পোস্টে আরো উল্লেখ ছিলো, ‘পরিবার মানেই খারাপ ব্যবহার, দোষ চাপানো বা কষ্ট দেওয়ার অধিকার নয়। যারা আপনাকে কষ্ট দেয়, তাদের জীবনে সুযোগ দেওয়ার কোনো দরকার নেই।তারা জন্ম দিয়ে বড় করে তুললেও আপনজন হয়ে যান না।’

১৯৯৬ সালে মস্তিষ্কে টিউমারের কারণে সঞ্জয়ের প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যু হয়। তাদেরই একমাত্র কন্যা এই ত্রিশলা; যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

এই শাখার আরও খবর

কিয়েভে রুশ ড্রোন হামলায় জ্বলছে ইউক্রেনের গোয়েন্দা সদর দপ্তর

ইউক্রেনের রাজধানী কিয়েভে দেশটির নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরে রুশ ড্রোন হামলা হয়েছে। শুক্রবার দিনের আলোতে গুরুত্বপূর্ণ এই সরকারি ভবনে সরাসরি ড্রোন আঘাত হানার ঘটনায়…

ভারতের সঙ্গে বাণিজ্য ঘাটতি বাড়ছে

ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি ২০২৫-২৬ অর্থবছরে আগের বছরের তুলনায় আরও বেড়েছে। বর্তমানে দুই দেশের মোট দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ প্রায় পৌনে ১৩ বিলিয়ন মার্কিন ডলার।…

প্রকাশ্যে লোকসংগীতশিল্পীকে গুলি করে হত্যা

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের ডেরা বুগতি জেলায় মাই সোভাই নামে এক নারী লোকসংগীতশিল্পীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সশস্ত্র ব্যক্তিরা। হামলার পর ঘটনাস্থলেই তার মৃত্যু…

চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের জন্মদিনে স্মরণোৎসব

চিত্রশিল্পী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মুস্তাফা মনোয়ারের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের…

মাইকা মিলারের রহস্যময় মৃত্যু নিয়ে নেটফ্লিক্সে নতুন তথ্যচিত্র

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় ২০২৪ সালে ৩০ বছর বয়সী মাইকা মিলারের মরদেহ উদ্ধারের পর তাঁর মৃত্যু ঘিরে তৈরি হওয়া নানা প্রশ্ন ও বিতর্ক এবার উঠে এসেছে…

কোক স্টুডিওর শুটিংয়ে সোনারগাঁয়ের প্রত্নতাত্ত্বিক স্থাপনা ক্ষতিগ্রস্তের অভিযোগ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের ঐতিহাসিক বড় সরদারবাড়িতে ‘কোক স্টুডিও বাংলা’ চতুর্থ মৌসুমের শুটিংয়ের সময় প্রত্নতাত্ত্বিক স্থাপনার বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au