লিড নিউজ

প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা করলেন ট্রাম্প

  • 11:14 pm - September 06, 2025
  • পঠিত হয়েছে:১২৩ বার
মার্কিন প্রেসিডেন্ট ডোলাল্ড ট্রাম্প। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ সেপ্টেম্বর- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা বিভাগের নাম পরিবর্তন করে ‘যুদ্ধ মন্ত্রণালয়’ ঘোষণা করেছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) তিনি এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেন। এর পরপরই পেন্টাগনের সদর দপ্তর ভার্জিনিয়ার আর্লিংটনে সাইনবোর্ড ও আনুষ্ঠানিক নথিপত্রে নতুন নাম ব্যবহার শুরু হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের পদবিকে ‘যুদ্ধমন্ত্রী’ এবং তার ডেপুটি স্টিভ ফেইনবার্গের পদবিকে ‘উপ-যুদ্ধমন্ত্রী’ করা হয়েছে।

ওভাল অফিসে আয়োজিত অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন। এটি সামরিক বিজয়ের নতুন যুগের সূচনা করবে।” তার দাবি, নাম পরিবর্তন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভেতরে আরও বড় ধরনের সংস্কারের অংশ।

যুক্তরাষ্ট্রে ১৯৪৯ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নাম ছিল ‘যুদ্ধ বিভাগ’। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেনা, নৌ ও বিমানবাহিনীকে একীভূত করে এর নাম হয় ‘প্রতিরক্ষা বিভাগ’। ইতিহাসবিদদের মতে, পারমাণবিক যুগে সংঘাত প্রতিরোধের কৌশলকে প্রতিফলিত করতেই নাম পরিবর্তন করা হয়েছিল।

ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র ও নতুন পদবিধারী যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ বলেন, “আমরা কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণাত্মক উদ্যোগেও যাব।”

তবে সমালোচকেরা বলছেন, এই নাম পরিবর্তন ব্যয়বহুল ও অপ্রয়োজনীয়। শুধু পেন্টাগনের সদর দপ্তর নয়, বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো, অফিসিয়াল লেটারহেড ও প্রতীক পরিবর্তনে কোটি কোটি ডলার খরচ হতে পারে।

এ ছাড়া নাম পরিবর্তনের জন্য কংগ্রেসের অনুমোদন প্রয়োজন। তাই এই ঘোষণার আইনি বৈধতা নিয়েও প্রশ্ন উঠেছে। সমালোচকদের মতে, এটি একটি প্রতীকী পদক্ষেপ, যা বাস্তবে বিভ্রান্তি ও অযথা ব্যয় বাড়াবে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর স্বাধীন নজরদারি প্রতিষ্ঠান গঠনের আহ্বান ফলকার টুর্কের

বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের ওপর নজরদারি এবং তাদের জবাবদিহি নিশ্চিত করতে একটি শক্তিশালী ও স্বাধীন জাতীয় প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার…

গণপতি পরিবারের ছয়-সাত ভরি স্বর্ণ গেল কোথায়? উদ্ধার সম্ভব নয় কেন বলছে পুলিশ?

রংপুর নগরের মাছুয়াপাড়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় একাধিক প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এর মধ্যে সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটি হলো, হত্যার…

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au