বিশ্ব

তাইওয়ান প্রণালিতে কানাডা-অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজে ক্ষুব্ধ চীন

  • 5:51 am - September 08, 2025
  • পঠিত হয়েছে:৯৬ বার
তাইওয়ান প্রণালির স্পর্শকাতর জলসীমা অতিক্রম করেছে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৮ সেপ্টেম্বর- তাইওয়ান প্রণালির স্পর্শকাতর জলসীমা অতিক্রম করেছে কানাডা ও অস্ট্রেলিয়ার দুটি যুদ্ধজাহাজ। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে চীন। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এ ধরনের পদক্ষেপকে তারা “সমস্যা সৃষ্টির চেষ্টা ও উসকানি” হিসেবে দেখছে।

চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) ইস্টার্ন থিয়েটার কমান্ড জানায়, কানাডার যুদ্ধজাহাজ ভিল দ্য কুবেক এবং অস্ট্রেলিয়ার গাইডেড-মিসাইল ধ্বংসকারী যুদ্ধজাহাজ ব্রিসবেন প্রণালিটি অতিক্রম করেছে। এ সময় চীনা সেনারা যুদ্ধজাহাজ দুটিকে অনুসরণ ও সতর্ক করেছে। পিএলএর বিবৃতিতে বলা হয়, কানাডা ও অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ ভুল বার্তা দিচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তার ঝুঁকি বাড়াচ্ছে।

অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র রোববার জানান, রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির এইচএমএএস ব্রিসবেন ৬ থেকে ৭ সেপ্টেম্বরের মধ্যে তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। তিনি দাবি করেন, এটি নিয়মিত নৌ চলাচলের অংশ এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী হয়েছে। একই সময়ে কানাডার এইচএমসিএস ভিল দ্য কুবেকও প্রণালিটি পার হয়। মুখপাত্র বলেন, অস্ট্রেলিয়ার নৌ ও বিমানবাহিনী আন্তর্জাতিক জলপথে চলাচলের স্বাধীনতা বজায় রাখবে এবং জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশন মেনে চলবে।

কানাডার সেনাবাহিনীর এক মুখপাত্র বলেন, বর্তমানে তাইওয়ান প্রণালিতে থাকা তাদের জাহাজগুলোর যাত্রাপথ নিয়ে মন্তব্য করা হবে না। তবে ভিল দ্য কুবেক বর্তমানে “অপারেশন হরাইজন”-এ অংশ নিচ্ছে, যার উদ্দেশ্য ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা জোরদার করা। কানাডার সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, জাহাজটি চলতি সপ্তাহের শুরুতে ফিলিপাইনের অর্থনৈতিক অঞ্চলে নৌ মহড়ায় অংশ নিয়েছিল।

অন্যদিকে তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তারা প্রণালির পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে প্রয়োজনীয় নৌ ও বিমানবাহিনী মোতায়েন করা হচ্ছে।

তাইওয়ান প্রণালি নিয়ে যুক্তরাষ্ট্রও নিয়মিত সক্রিয়। তাদের নৌবাহিনী প্রতি মাসে অন্তত একবার প্রণালিটি অতিক্রম করে। মাঝে মাঝে কানাডা, ব্রিটেন ও ফ্রান্সের যুদ্ধজাহাজও যুক্ত হয়। যুক্তরাষ্ট্রসহ এসব দেশ তাইওয়ান প্রণালিকে আন্তর্জাতিক জলপথ বলে মনে করে।

কিন্তু চীন দাবি করে, তাইওয়ান প্রণালি তার আঞ্চলিক জলসীমার অংশ। বেইজিং স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড মনে করে, যদিও তাইওয়ান এ দাবি প্রত্যাখ্যান করে আসছে। গত পাঁচ বছরে দ্বীপটির ওপর সামরিক চাপ বাড়িয়েছে চীন এবং নিয়মিত যুদ্ধ মহড়া চালাচ্ছে প্রণালিটির কাছাকাছি অঞ্চলে।

ছবিঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au