বিশ্ব

আমেরিকান কর্মী ছাঁটাই করে বিদেশিদের নেয় মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলো, দাবি হোয়াইট হাউসের

  • 6:04 pm - September 22, 2025
  • পঠিত হয়েছে:৯৫ বার
এইচ-১বি কর্মসূচি মার্কিন নাগরিকদের স্টেম খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে।ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২২ সেপ্টেম্বর- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এইচ-১বি ভিসার আবেদনে নতুন করে এক লাখ ডলারের ফি আরোপের ঘোষণা দিয়েছেন। এ ঘোষণার পর হোয়াইট হাউস একটি তথ্যপত্র প্রকাশ করে এই সিদ্ধান্তের পক্ষে ব্যাখ্যা দিয়েছে। তথ্যপত্রে বলা হয়েছে, এইচ-১বি ভিসা কর্মসূচি ‘ব্যাপক অপব্যবহার’ এবং এটি মার্কিন কর্মসংস্থানের ক্ষতি করছে।

হোয়াইট হাউসের দাবি অনুযায়ী, একাধিক মার্কিন প্রযুক্তি কোম্পানি হাজার হাজার স্থানীয় কর্মীকে ছাঁটাই করে বিদেশি কর্মী নিয়োগ দিচ্ছে এইচ-১বি ভিসার মাধ্যমে। উদাহরণ হিসেবে বলা হয়েছে—

চলতি ২০২৫ অর্থবছরে একটি কোম্পানিতে ৫,১৮৯ কর্মীর এইচ-১বি ভিসা অনুমোদন পেয়েছে, অথচ ১৬,০০০ মার্কিন কর্মী ছাঁটাই করা হয়েছে।ওরেগনের আরেকটি কোম্পানি ১,৬৯৮ বিদেশি কর্মীর এইচ-১বি অনুমোদন পেয়েছে, কিন্তু জুলাই মাসে ২,৪০০ মার্কিন কর্মী ছাঁটাই করা হয়েছে।তৃতীয় কোম্পানি ২০২২ সাল থেকে এখন পর্যন্ত ২৭,০০০ মার্কিন কর্মী ছাঁটাই করেছে এবং ২৫,০৭৫ বিদেশি কর্মীকে এইচ-১বি ভিসা দিয়েছে।চতুর্থ প্রতিষ্ঠান ২০২৫ অর্থবছরে ১,১৩৭ বিদেশি কর্মীর এইচ-১বি ভিসা পেয়েছে, অথচ ফেব্রুয়ারি মাসে ১,০০০ মার্কিন কর্মী ছাঁটাই হয়েছে।

তথ্যপত্রে আরও বলা হয়েছে, অনেক সময় গোপনীয়তা চুক্তি (এনডিএ) অনুযায়ী মার্কিন কর্মীদের বিদেশি কর্মীদের প্রশিক্ষণ দিতে বাধ্য করা হয়। এতে করে মার্কিন কর্মীরা তাদের কাজ হারাচ্ছেন এবং বিদেশি শ্রমিকদের কম মজুরি দিয়ে প্রতিস্থাপিত করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, ২০০৩ সালে আইটি খাতে এইচ-১বি ভিসাধারীর হার ছিল ৩২ শতাংশ, যা বর্তমানে ৬৫ শতাংশের বেশি। পাশাপাশি, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলে স্নাতকদের মধ্যে বেকারত্বের হার যথাক্রমে ৬.১ শতাংশ ও ৭.৫ শতাংশ।

হোয়াইট হাউস তথ্যপত্রে উল্লেখ করেছে, এইচ-১বি কর্মসূচি মার্কিন নাগরিকদের স্টেম খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ কমিয়ে দিচ্ছে, যা জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। প্রেসিডেন্ট ট্রাম্প এই অপব্যবহার বন্ধ, মজুরি কমানোর প্রবণতা থামানো এবং কোম্পানিগুলোর খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তথ্যপত্রে আরও বলা হয়েছে, ভোটাররা ট্রাম্পকে মার্কিন কর্মীদের স্বার্থে কাজ করার সুস্পষ্ট ম্যান্ডেট দিয়েছেন এবং তিনি প্রতিদিন সেই প্রতিশ্রুতি পূরণে কাজ করছেন।

এছাড়া হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্প প্রশাসন নতুন বাণিজ্য চুক্তি ও শুল্ক ব্যবহারের মাধ্যমে দেশে উৎপাদনশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, সরবরাহ শৃঙ্খল সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তা নিশ্চিত করছে। সেকশন ২৩২-এর আওতায় আরোপিত শুল্কের মাধ্যমে অন্যায্য বৈশ্বিক প্রতিযোগিতা থেকে দেশকে রক্ষা করা হয়েছে। এছাড়া অবৈধ অভিবাসীদের ফেডারেল কর্মসংস্থান প্রশিক্ষণ বা অনুদান গ্রহণ নিয়ন্ত্রণে নতুন নির্দেশনা জারি করা হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

এই শাখার আরও খবর

‘পুলিশ বলে, তুই বাচ্চা হারাইছিস তো আমি কী করব?’: নিখোঁজ সন্তানের অভিভাবক

রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) সংবাদ সম্মেলনে নিখোঁজ সন্তানের সন্ধান চেয়ে কান্নায় ভেঙে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা অভিভাবকরা। তাদের অভিযোগ, সন্তান নিখোঁজ হওয়ার…

কক্সবাজারে চীনা সাইবার প্রতারণা চক্র, বাংলাদেশে ঘাঁটি গড়ার শঙ্কা

কক্সবাজারে বিপুলসংখ্যক মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম উদ্ধারের পর একটি বড় ধরনের আন্তর্জাতিক সাইবার প্রতারণা চক্রের সন্ধান পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় পাঁচ চীনা…

ইতালিতে অভিনেত্রী বাঁধনকে হেনস্তা ও মারধরের অভিযোগ

ইতালির মেস্ট্রেতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে হেনস্তা ও শারীরিকভাবে আঘাত করার অভিযোগ উঠেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক ভিডিওবার্তায়…

হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের দায়িত্বে শেখ সেলিম

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুপস্থিতিতে দলের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। কলকাতাভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে…

শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত, ঢাকাকে জানাল নয়াদিল্লি

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করা হবে না বলে ঢাকাকে জানিয়েছে ভারত। একই সঙ্গে তিনি দেশে ফিরে গ্রেফতার হলে তার…

হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক গ্রেফতার

নড়াইলে একটি মাদরাসার হেফজ বিভাগের ছয় শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগে মাহবুবুর রহমান (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (৬ সেপ্টেম্বর) ভোরে গাজীপুরের গাছা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au