বিশ্ব

সাবেক ফরাসি প্রেসিডেন্ট সারকোজির ৫ বছরের কারাদণ্ড

  • 2:48 am - September 26, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
স্ত্রী কার্লা ব্রুনিসহ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৬ সেপ্টেম্বর- লিবিয়া থেকে নির্বাচনী প্রচারের জন্য অবৈধ তহবিল সংগ্রহের চেষ্টা ও ‘অপরাধমূলক ষড়যন্ত্রে’ জড়িত থাকার অভিযোগে সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ফ্রান্সের একটি ফৌজদারি আদালত। এ রায়ের ফলে তিনি প্রথম সাবেক ফরাসি প্রেসিডেন্ট হিসেবে কারাগারে প্রবেশ করতে যাচ্ছেন।

রায় ঘোষণার পর সারকোজি আদালতে ক্ষোভ প্রকাশ করে এটিকে ‘কলঙ্কজনক’ আখ্যা দেন। পরে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন,
“আজ যা ঘটেছে, তা আইনের শাসন ও বিচারব্যবস্থার প্রতি বিশ্বাসের জন্য গুরুতর বিষয়। যদি তাঁরা চান আমি কারাগারে ঘুমাই, তবে মাথা উঁচু করে কারাগারেই ঘুমাব। আমি নির্দোষ।”

২০০৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় সারকোজির ঘনিষ্ঠ সহযোগীরা লিবিয়া থেকে তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন। সে সময় লিবিয়ার ক্ষমতায় ছিলেন প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফি। দীর্ঘ তদন্ত শেষে আদালত তাঁকে ‘অপরাধমূলক ষড়যন্ত্রে’ দোষী সাব্যস্ত করে।

যদিও সারকোজি ষড়যন্ত্রের অভিযোগে দণ্ডিত হয়েছেন, তবে দুর্নীতি ও অবৈধ নির্বাচনী তহবিল গ্রহণের অভিযোগ থেকে খালাস পেয়েছেন তিনি।

সারকোজি জানিয়েছেন, তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তবে আপিল প্রক্রিয়া চলাকালীনও এক মাসের মধ্যে তাঁকে কারাগারে যেতে হতে পারে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au