সর্বশেষ

মুদিদোকানে ভালুকের হানা, আতঙ্কে ক্রেতাদের ছোটাছুটি

  • 5:20 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
দোকানে ঘুরে বেড়াচ্ছে সেই ভালুক। ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ৪ অক্টোবর- যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় এক মুদিদোকানে হঠাৎ হাজির হলো এক অপ্রত্যাশিত অতিথি—একটি কালো ভালুক। দোকানের স্বয়ংক্রিয় দরজা ঠেলে ভেতরে ঢুকতেই মুহূর্তে ক্রেতা ও কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত বাইরে বেরিয়ে যান, আবার কেউ কেউ মোবাইল ফোনে দৃশ্যটি ধারণ করেন।

ঘটনাটি ঘটেছে অ্যারিজোনার দক্ষিণে ওরো ভ্যালির ফ্রাই’স নামের দোকানে। স্থানীয়রা জানান, গত সপ্তাহান্তে আশপাশের এলাকায় কয়েকবার ভালুকটিকে দেখা গিয়েছিল। সোমবার সকালে দোকানের পেছনে ঘোরাঘুরির পর হঠাৎই সেটি স্বয়ংক্রিয় দরজা দিয়ে ভেতরে প্রবেশ করে।

দোকানে ঢুকেই ভালুকটি এদিক–সেদিক ছোটাছুটি শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ফোনে ব্যস্ত থাকার পর হঠাৎ মাথা তুলে দেখেন ভালুকটি তাঁর একেবারে কাছাকাছি দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ভালুকটি দৌড়ে সরে যায়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তারা দোকান থেকে ক্রেতা–কর্মচারীদের নিরাপদে বের করে আনে। সৌভাগ্যক্রমে এ ঘটনায় কেউ আহত হননি এবং দোকানেরও কোনো ক্ষতি হয়নি। তবে দোকান থেকে বেরিয়েই ভালুকটি চোখের আড়ালে মিলিয়ে যায়।

ওরো ভ্যালি পুলিশের মুখপাত্র ড্যারেন রাইট বলেন, “মরু এলাকা থেকে মাঝে মাঝে ভালুক বসতিতে চলে আসে। তবে কোনো ভালুকের দোকানে ঢুকে পড়া আমাদের জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা।”

ঘটনার পর স্থানীয়দের মধ্যে কৌতুক–আলোচনার ঝড় ওঠে। কেউ কেউ মজা করে বলেন, “বোধ হয় ফলমূল কিনতেই এসেছিল ভালুকটি!” তবে বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষুধার টানেই হয়তো প্রাণীটি দোকানে প্রবেশ করেছিল।

তাদের মতে, মানুষের বসতি ও বন্য প্রাণীর আবাসস্থলের সীমারেখা ক্রমশ ভঙ্গুর হয়ে পড়ায় এ ধরনের ঘটনার ঝুঁকি বাড়ছে। তাই এ ধরনের পুনরাবৃত্তি ঠেকাতে দোকানের আশপাশে বন্য প্রাণীর প্রবেশ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা, সচেতনতামূলক কার্যক্রম এবং জরুরি পরিস্থিতি সামলাতে সক্ষম বিশেষ টিম গঠন জরুরি হয়ে পড়েছে।

এ ছাড়া বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস বন্ধ না করলে এ ধরনের অস্বাভাবিক ঘটনার সম্ভাবনা আরও বাড়বে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সুত্রঃ এপি

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au