সর্বশেষ

আগামী সপ্তাহে শুরু নোবেল পুরস্কার ঘোষণা : কারা দেয়, কিভাবে দেয়?

  • 5:44 pm - October 04, 2025
  • পঠিত হয়েছে:১৩১ বার
ছবি: রয়টার্স

মেলবোর্ন, ৪ অক্টোবর- আগামী সপ্তাহ থেকে শুরু হচ্ছে এ বছরের নোবেল পুরস্কার ঘোষণা। প্রথম দিন সোমবার ঘোষণা করা হবে চিকিৎসা বা শারীরবিদ্যা শাখার পুরস্কার। এরপর একে একে পদার্থবিজ্ঞান, রসায়ন, সাহিত্য, শান্তি এবং সবশেষে অর্থনীতিতে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অর্থনীতির পুরস্কার ঘোষণার মধ্য দিয়েই শেষ হবে এ বছরের আনুষ্ঠানিকতা।

প্রত্যেক বিজয়ী পাবেন ১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনা (প্রায় ১ কোটি ২০ লাখ মার্কিন ডলার)। তবে আর্থিক পুরস্কারের চেয়ে বড় হচ্ছে বিশ্বজুড়ে অর্জিত স্বীকৃতি ও মর্যাদা। নোবেল জয়ী হওয়ার পর একজন বিজ্ঞানী, সাহিত্যিক বা শান্তিকর্মী আন্তর্জাতিক পরিমণ্ডলে এক বিশেষ পরিচিতি ও সম্মানের অধিকারী হয়ে ওঠেন।

নোবেল পুরস্কারের যাত্রা শুরু হয় সুইডিশ রসায়নবিদ ও উদ্যোক্তা আলফ্রেড নোবেলের হাত ধরে। ডিনামাইট আবিষ্কার করে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জীবনের শেষ প্রান্তে এসে তিনি উইলে উল্লেখ করেন, এই সম্পদ মানবকল্যাণে অসামান্য অবদান রাখা ব্যক্তিদের স্বীকৃতির জন্য ব্যয় করা হবে। সেই অনুযায়ী ১৯০১ সালে প্রথমবার নোবেল পুরস্কার প্রদান করা হয় পদার্থবিদ্যা, রসায়ন, চিকিৎসা, সাহিত্য ও শান্তি শাখায়।

আলফ্রেড নোবেল শুধু আবিষ্কারকই ছিলেন না, তিনি কবিতা ও নাটকও লিখতেন। তরুণ বয়সেই রাশিয়ান, ফরাসি, ইংরেজি ও জার্মান ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। পরবর্তী সময়ে শান্তিবাদী কর্মী বার্থা ভন সাটনারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে তাঁর উইলে শান্তি পুরস্কার অন্তর্ভুক্ত হয় বলে ধারণা করা হয়।

আলফ্রেড নোবেল তাঁর উইলে নির্ধারণ করেছিলেন, কোন প্রতিষ্ঠান কোন পুরস্কার প্রদান করবে—

  • পদার্থবিজ্ঞান ও রসায়ন : রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস
  • চিকিৎসা বা শারীরবিদ্যা : সুইডেনের ক্যারোলিনস্কা ইনস্টিটিউট
  • সাহিত্য : সুইডিশ একাডেমি
  • শান্তি পুরস্কার : নরওয়ের পার্লামেন্ট (নোবেল কমিটি)

১৯৬৮ সালে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক তাদের ৩০০ বছর পূর্তি উপলক্ষে অর্থনীতি শাখায় নোবেল স্মারক পুরস্কার চালু করে, যা প্রদান করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস।

নোবেল জয়ী ব্যক্তিদের তালিকায় রয়েছেন বিশ্বের অনেক কিংবদন্তি—আলবার্ট আইনস্টাইন, নীলস বোর, মেরি কুরি, আর্নেস্ট হেমিংওয়ে, আলবেয়ার কামু, নেলসন ম্যান্ডেলা, মার্টিন লুথার কিং জুনিয়র ও মাদার তেরেসা।

তবে সব নোবেলই প্রশংসিত হয়নি। বিতর্কিতদের মধ্যে আছেন ১৯৪৯ সালের চিকিৎসা বিজয়ী এগাস মনিজ, যিনি লোবোটমি পদ্ধতির জন্য পুরস্কার পেয়েছিলেন—যা বর্তমানে অগ্রহণযোগ্য। শান্তি পুরস্কার নিয়েও বহু বিতর্ক হয়েছে—হেনরি কিসিঞ্জার, ইয়াসির আরাফাত, আইজাক রবিন ও শিমন পেরেজকে পুরস্কৃত করা এবং মহাত্মা গান্ধীকে জীবদ্দশায় পুরস্কৃত না করাকে অনেকেই সমালোচনার চোখে দেখেন।

প্রতিবছর ১০ ডিসেম্বর (আলফ্রেড নোবেলের মৃত্যুদিবস) বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শান্তি পুরস্কার অসলোতে নরওয়ের নোবেল কমিটির চেয়ারম্যান প্রদান করেন, আর অন্য পুরস্কারগুলো স্টকহোমে সুইডিশ রাজা তুলে দেন।

সেদিন সন্ধ্যায় স্টকহোম সিটি হলে আয়োজিত হয় জমকালো নোবেল ভোজ। প্রায় ১ হাজার ৩০০ অতিথি এতে অংশ নেন। সুইডেনের সেরা শেফরা কয়েক মাস ধরে মেন্যু প্রস্তুত করেন এবং ভোজের আগে তা গোপন রাখা হয়। গত বছরের ভোজে পরিবেশন করা হয়েছিল লাভেজ–ভরা ছাগলের দুধের চিজ, চিকেন কুইনেল, মিসো-গ্লেজড সেলারিয়াক ও বাঁধাকপি, বেকড অ্যাপল টেরিন এবং ব্রাউন বাটার কেক।

সূত্র : রয়টার্স

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে এ বছর একদিনে সর্বোচ্চ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৭১

দেশে ডেঙ্গু পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার…

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, সন্ত্রাসবিরোধী আইনে আয়োজক গ্রেপ্তার

গোপালগঞ্জ পৌর পার্কে কনসার্ট আয়োজনের আগে পুলিশের অনুমতি না নেওয়া এবং অনুষ্ঠান চলাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে স্লোগান দেওয়ার ঘটনায় এফএনএফ কনভেনশন হল অ্যান্ড…

বেদখল হচ্ছে ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা, ক্ষুব্ধ সনাতন ধর্মাবলম্বীরা

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা কেন্দ্রীয় মহাশ্মশানের জায়গা দিন দিন সংকুচিত হয়ে আসছে বলে অভিযোগ উঠেছে। শ্মশানসংলগ্ন এলাকায় বসবাসকারীদের কেউ কেউ নিজেদের বসতি সম্প্রসারণের জন্য শ্মশানের…

শেখ হাসিনার দেশে ফেরার সময় সঙ্গে থাকতে পারেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফেরার সময় তাঁর সঙ্গে একদল আন্তর্জাতিক স্বাধীন পর্যবেক্ষককে রাখার পরিকল্পনা করা হচ্ছে। আওয়ামী লীগের নেতৃত্বের…

ব্যালন ডি’অর ২০২৬: মনোনয়ন প্রকাশ শুরু, সেরা হওয়ার দৌড়ে যারা

ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অরের ২০২৬ সালের মনোনয়ন প্রকাশ শুরু হয়েছে। মূল পুরস্কারের পাশাপাশি সেরা গোলরক্ষক, সেরা তরুণ খেলোয়াড়, সেরা কোচ ও…

ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস: শিগগিরই মিলছে চালুর নির্দিষ্ট তারিখ

ঢাকা-কলকাতা রুটে বন্ধ থাকা মৈত্রী এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর বিষয়ে শিগগিরই সুখবর দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ট্রেনটি কবে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au