বিনোদন

আলিয়ার একের পর এক জয় নিয়ে তীব্র বিতর্ক

  • 9:58 pm - October 13, 2025
  • পঠিত হয়েছে:১২০ বার

মেলবোর্ন, ১৩ অক্টোবর- সম্প্রতি অনুষ্ঠিত ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে ‘জিগরা’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। এটি ছিল তার ষষ্ঠতম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড। আলিয়া এর মধ্য দিয়ে নূতন ও কাজলের পাঁচবারের জয় ছাড়িয়ে নতুন রেকর্ড গড়লেন। টানা তিনবার এই পুরস্কার জিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তিনি।

পূর্বের পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী সিনেমাগুলো হলো ‘উড়তা পাঞ্জাব’, ‘রাজি’, ‘গাল্লি বয়’, ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ এবং ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’।

তবে আলিয়ার এমন একের পর এক জয় নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তীব্র বিতর্ক ও সমালোচনার ঝড়। অনেকে বলছেন, ‘এবারের পুরস্কার বলিউডে স্বজনপ্রীতির ধারণাকে আরও পোক্ত করেছে’। আবার কেউ কেউ মনে করছেন, ‘মনোনীত অন্যান্য অভিনেত্রী—কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, শ্রদ্ধা কাপুর, ইয়ামি গৌতম ও টাবুর চেয়ে আলিয়া সত্যিই ভালো অভিনয় করেছেন’।

একজন লিখেছেন, ‘টানা এতবার পুরস্কার দেওয়া হচ্ছে, অথচ তার অভিনয় নিয়ে দর্শকের মিশ্র প্রতিক্রিয়া। এই বছরও মনে হয়েছিল অন্য কেউ জিতবে কিন্তু আবারও আলিয়া!’

অন্য একজনের কটাক্ষ, ‘অন্য অভিনেত্রীদের মনোনয়ন দেওয়ারই দরকার নেই। বরং ফিল্মফেয়ার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করুক আলিয়া ভাট আজীবন বিজয়ী।’ কেউ কেউ পুরোনো তারকাদের নাম টেনে বলেছেন, ‘আমরা বড় হয়েছি ওয়াহিদা রেহমান, শ্রীদেবী, মাধুরী দীক্ষিতদের অভিনয় দেখে। আলিয়া এখনো সে উচ্চতায় পৌঁছাননি।’সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ লিখেছেন, ‘ফিল্মফেয়ার এখন আলিয়া ফেয়ার!’ তবে এই বিতর্ক নিয়ে আলিয়া ভাট এখনো কোনো মন্তব্য করেননি।

এবারের ফিল্মফেয়ার জয়ী ভাসান বালা পরিচালিত ‘জিগরা’ চলচ্চিত্রে ভাই–বোনের সম্পর্ক ও ভালোবাসার গল্প ফুটে উঠেছে। এতে আলিয়ার ছোট ভাইয়ের চরিত্রে অভিনয় করেছেন বেদাঙ্গ রায়না। সিনেমাটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন আর সহ-প্রযোজনায় ছিল আলিয়ার নিজস্ব প্রতিষ্ঠান ইটারনাল সানশাইন প্রোডাকশনস।

সিনেমাটি তে গল্প আবর্তিত হয় দুই ভাই–বোনের একাকী জীবন নিয়ে যারা ছোটবেলায় মা–বাবাকে হারায়। প্রিয় ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার হলে ভাইকে মুক্ত করতে লড়াইয়ে নামেন বোন আলিয়া। সিনেমায় তাকে দেখা গেছে অ্যাকশনধর্মী চরিত্রে—কখনো গুলি ছুড়তে, কখনো স্টান্ট করতে।যদিও মুক্তির পর ‘জিগরা’ বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি। সমালোচকদের কাছ থেকেও মিশ্র প্রতিক্রিয়া পেয়েছিল ছবিটি।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au