বিনোদন

ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি জেনিফার অ্যানিস্টন

  • 7:49 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর- অভিনয় করে জগৎজোড়া খ্যাতি পেয়েছেন জেনিফার অ্যানিস্টন। তবে পেশাগত জীবনের মতো ব্যক্তিগত জীবনে সাফল্য পাননি অভিনেত্রী। হলিউড তারকা ব্র্যাড পিটের সঙ্গে ঘর বেঁধেছিলেন ২০০০ সালে, পাঁচ বছর পর বিচ্ছেদের পথে হাঁটতে বাধ্য হন তাঁরা। এরপর ২০১১ সালে সম্পর্কে জড়িয়েছিলেন অভিনেতা ও নির্মাতা জাস্টিন থেরক্সের সঙ্গে। সে সম্পর্কও স্থায়ী হয়নি।

ওই দুই সংসারে কোনো সন্তানও হয়নি অ্যানিস্টনের। কাজ নিয়েই নাকি ছিল তাঁর সব ব্যস্ততা। ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের কারণ হিসেবে সংবাদমাধ্যমে খবর এসেছিল, অ্যানিস্টন নাকি সন্তানধারণের চেয়ে ক্যারিয়ারকে বেশি গুরুত্ব দিতে চেয়েছেন। এ নিয়ে সমালোচনারও শিকার হতে হয়েছে অ্যানিস্টনকে। অনেকে তাঁকে ‘স্বার্থপর’ আর ‘কাজপাগল’ বলে গালমন্দ করেছেন।

বাধ্য হয়ে ২০১৬ সালে আত্মপক্ষ সমর্থন করে কলম ধরেন জেনিফার অ্যানিস্টন। হাফিংটন পোস্টে প্রকাশিত এক লেখায় প্রথম প্রকাশ করেন, সন্তানধারণের চেষ্টা করেও বারবার ব্যর্থ হয়েছেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘যারা সমালোচনা করছে, তারা আমার গল্পটা জানেই না। আমার পরিবার জানে, কাছের বন্ধুরা জানে, পরিবার গঠনের জন্য গত ২০ বছর আমি কত চেষ্টা করেছি। আমি তো জনে জনে গিয়ে আমার মেডিকেল সমস্যার কথা বলতে পারব না! অথচ, দিনের পর দিন শুনে আসছি, আমার সন্তান হবে না, পরিবার হবে না। কারণ, আমি স্বার্থপর, কাজপাগল! এসব কথা আমাকে কষ্ট দেয়। কারণ, দিন শেষে আমিও একজন মানুষ।’

২০২২ সালে এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, সন্তানধারণের জন্য আইভিএফ পদ্ধতি অনুসরণ করেছেন তিনি। চায়নিজ চা পানসহ নানা আয়ুর্বেদিক চিকিৎসা নিয়েছেন। কিন্তু ফল পাননি। শেষ পর্যন্ত চিকিৎসক তাঁকে জানিয়ে দিয়েছেন, আর মা হতে পারবেন না তিনি।

সম্প্রতি এক পডকাস্টে তাঁকে প্রশ্ন করা হয়, অনেক তারকাই এখন সন্তান দত্তক নেন। তিনি কেন এ পথে যাননি? উত্তরে অভিনেত্রী জানান, দত্তক নেওয়ার বিষয়টি তাঁর পছন্দের নয়। ৫৬ বছর বয়সী অ্যানিস্টন বলেন, ‘দত্তক না নেওয়ার কারণ, আমি চেয়েছি, আমার সন্তানের মধ্যে আমার ডিএনএ থাকুক। এটা হয়তো স্বার্থপর চিন্তাভাবনা মনে হতে পারে। কিন্তু আমি এটাই চেয়েছি।’

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au