বিনোদন

গুজব সরিয়ে আবেগঘন মুহূর্তে স্ত্রীকে সম্মান অভিষেকের

  • 8:50 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর-  বলিউডে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রাই বচ্চনের বিচ্ছেদের গুঞ্জন নিয়ে গত কিছুদিন ধরে নানা আলোচনা চলছিল। তবে সব গুজব সরিয়ে রেখে, এক আবেগঘন মুহূর্তে স্ত্রীকে সম্মান জানিয়ে আবারও সম্পর্কের দৃঢ়তা প্রকাশ করলেন অভিষেক।

সম্প্রতি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে অভিষেক বচ্চন তার অভিনয় ক্যারিয়ারের প্রথম ‘সেরা অভিনেতা’ পুরস্কার অর্জন করেছেন। আর সেই পুরস্কার তিনি উৎসর্গ করেছেন স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন ও মেয়ে আরাধ্যাকে।

পুরস্কার হাতে নিয়ে অভিষেক বলেন,“গত ২৫ বছর ধরে এই পুরস্কারের স্বপ্ন দেখেছি। আজ তা বাস্তবে পরিণত হলো। আমার চেয়েও বেশি খুশি আমার পরিবার। এই সম্মান আমি উৎসর্গ করছি ঐশ্বরিয়া ও আরাধ্যাকে। তোমাদের ত্যাগ, ভালোবাসা আর সমর্থন ছাড়া এটা সম্ভব ছিল না।”

তিনি আরও যোগ করেন,“আশা করি, এই পুরস্কারের মধ্য দিয়ে তোমরা নিজেদের আত্মত্যাগের সার্থকতা খুঁজে পাবে। তোমরা না থাকলে আমি আজ এখানে দাঁড়াতে পারতাম না।”

পরিচালক সুজিত সরকারের পরিচালনায় ‘আই ওয়ান্ট টু টক’ ছবিতে অভিনয়ের জন্যই অভিষেক পেয়েছেন এই পুরস্কার। ছবিটিতে এক অসুস্থ বাবার সঙ্গে মেয়ের সম্পর্ক পুনরুদ্ধারের গল্পকে দারুণভাবে তুলে ধরেছেন তিনি। তার সংবেদনশীল অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

অভিষেক বলেন,“যারা আমাকে ২৫ বছর ধরে সুযোগ দিয়েছেন, আমার ওপর বিশ্বাস রেখেছেন সব পরিচালক ও প্রযোজকদের প্রতিও আমার কৃতজ্ঞতা। এই সম্মান তাঁদেরও।”

তিনি আরও বলেন, “এই অর্জন সহজ ছিল না। তবে আজ মনে হচ্ছে, আমি এই পুরস্কারের যোগ্য হয়ে উঠতে পেরেছি।”

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au