বিনোদন

চলে গেলেন মার্কিন সংগীতশিল্পী ডি’অ্যাঞ্জেলো

  • 9:54 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৩৮ বার
মেলবোর্ন, ১৫ অক্টোবর- মাস কয়েক ধরে হাসপাতালে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন মার্কিন সংগীতশিল্পী ডি’অ্যাঞ্জেলো। তবে গত দুই সপ্তাহ ধরে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। অবশেষে মঙ্গলবার নিউ ইয়র্ক শহরে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ‘ব্রাউন সুগার’ খ্যাত এ গায়ক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫১ বছর।তার মৃত্যুর খবরটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছে গায়কের পরিবার। 

শিল্পীর মৃত্যুর পরে তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, ‘আমাদের পরিবারের উজ্জ্বল তারা এ জীবনের মতো চলে গেছেন। ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পরে মাইকেল ডি’অ্যাঞ্জেলো আর্চার, যিনি অনুরাগীদের কাছে ডি’অ্যাঞ্জেলো নামে পরিচিত, তিনি ১৪ অক্টোবর প্রয়াত হয়েছেন। গভীর দুঃখের সঙ্গে আমরা এই খবর আপনাদের জানাচ্ছি।

ডি’অ্যাঞ্জেলোর মৃত্যুর পর তার ২৭ বছরের ছেলে মাইকেল জুনিয়রকে নিয়ে গোটা পরিবার খুব চিন্তিত। বিবৃতিতে তাদের বক্তব্য, ‘২৭ বছরের ছেলেটাকে অল্প সময়ে অনেক কষ্ট পেতে হয়েছে।’

কয়েক মাস আগেই মাইকেল তার মা অ্যাঞ্জি স্টোনকে হারিয়েছেন। সেই শোক কাটাতে না কাটাতেই পরিবারে ফের শোকের মাতম।

ডি’অ্যাঞ্জেলোর পুত্র সংবাদমাধ্যমের কাছে শোক প্রকাশ করে বলেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ এই কঠিন সময়ে আপনারা সবাই প্রার্থনা করেছেন। এই বছরটা আমার জন্য খুব কঠিন এবং দুঃখের। আমি অনুরোধ করব, আপনারা ভবিষ্যতেও আমার জন্য প্রার্থনা করবেন। আমার জন্য এই সময়ের সঙ্গে লড়াই করা মোটেই সহজ হবে না। তবে আমার মা-বাবা দু’জনেই শিখিয়েছেন, যে কোনও মুহূর্তে নিজেকে শক্ত রাখতে হয়।আমি শুধু সেটুকুই করতে চাই।’

গ্র্যামি পুরস্কার প্রাপ্ত গায়ক ডি’অ্যাঞ্জেলোর সবচেয়ে জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘ব্রাউন সুগার’, ‘মি অ্যান্ড দোজ ড্রিমিং আইজ অফ মাইন’, ‘ডেভিল্‌স পাই’ ইত্যাদি।

সূত্র: পিপল ডট কম

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au