বিনোদন

চলচ্চিত্র জগতের বাইরেও কৃতির ভিন্ন ভূমিকা

  • 9:58 pm - October 15, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার

মেলবোর্ন, ১৫ অক্টোবর- বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। বি-টাউনের গ্ল্যামার জগতের বাইরে তিনি বেশকিছু সামাজিক কাজের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। বিশ্বজুড়ে নারীস্বাস্থ্য ও লিঙ্গসমতার পক্ষেও নিয়মিত কথা বলেন এই নায়িকা। দায়িত্ব পালন করছেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের ইউএনএফপিএর ভারতের লিঙ্গসমতা বিষয়ক সম্মানসূচক দূত হিসেবে। এবার যাচ্ছেন ভারতের প্রতিনিধি হয়ে জার্মানির বার্লিনে অনুষ্ঠিতব্য ‘ওয়ার্ল্ড হেলথ সামিট’-এ। থাকবেন মূল বক্তা হিসেবে। সেখানে বিশ্বের শীর্ষ নীতিনির্ধারক, বিশেষজ্ঞ ও নেতাদের সঙ্গে কৃতি অংশ নেবেন ‘ওম্যান্স হেলথ-গ্লোবাল ওয়েলথ ক্যাটালাইজিং রিটার্নস অন বোল্ড ইনভেস্টমেন্টস’ শীর্ষক আলোচনায়।

যার প্রধান উদ্দেশ্য হলো—নারীর স্বাস্থ্যে বিনিয়োগের ইতিবাচক প্রভাব তুলে ধরা এবং দেখানো যে, এটি শুধু নৈতিক দায়িত্ব নয়; বরং বৈশ্বিক অর্থনীতি ও সমাজকে আরও শক্তিশালী করার এক অপরিহার্য উপায়।

চলচ্চিত্র জগতের বাইরেও কৃতির এই ভূমিকা তার বহুমাত্রিক পরিচয়কে নতুন উচ্চতায় নিয়ে গেছে। ‘মিমি’ বা ‘বচন পান্ডে’-এর মতো সিনেমায় অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকের ভালোবাসা অর্জনের পর তিনি এখন সমাজে বাস্তব পরিবর্তনের প্রতীক হয়ে উঠছেন। ইউএনএফপিএর সঙ্গে যুক্ত হয়ে নারীস্বাস্থ্য, সমান সুযোগ ও ক্ষমতায়ন নিয়ে সচেতনতা তৈরিতে কাজ করছেন কৃতি।

এ উচ্চপর্যায়ের সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করা কৃতির জন্য কেবল ব্যক্তিগত অর্জন নয়, এটি ভারতীয় সেলিব্রেটিদের বৈশ্বিক আলোচনায় অংশগ্রহণের এক নতুন দিগন্তও খুলে দিচ্ছে। তার উপস্থিতি আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরছে—কীভাবে বিনোদনজগতের তারকারা সামাজিক দায়বদ্ধতা গ্রহণ করে বাস্তব পরিবর্তনে অনুপ্রেরণা দিতে পারেন।

কৃতিকে সবশেষ দেখা যায় ‘দো পাত্তি’ সিনেমায়। এটি নেটফ্লিক্সে প্রকাশ পায়। সিনেমাটি পরিচালনা করেন শশাঙ্ক চতুর্বেদী। এতে আরও অভিনয় করেন কাজল ও শাহির শেখ।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au