বিনোদন

বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে শাহরুখ

  • 12:29 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:১৫৬ বার
একসময় বলিউডের সব বড় উৎসবের কেন্দ্রবিন্দু ছিল শাহরুখ খানের মুম্বাইয়ে প্রাসাদবহুল বাংলো, মান্নাত। কিন্তু করোনা মহামারীর পর এবং মাদক মামলায় ছেলে আরিয়ান খানের নাম জড়ানোর পর, সেই সংখ্যা অনেকটাই কমিয়ে দিয়েছেন কিং খান। এবার প্রশ্ন উঠেছে, ২০২৫ সালে কি নিজের বাড়িতে দীপাবলি পার্টির আয়োজন করবেন তিনি?

সম্প্রতি এই চর্চা বেশি হওয়ার কারণ, মাসখানেক আগেই সপরিবারে মান্নাত ছেড়ে ভাড়া বাড়িতে উঠেছেন শাহরুখ। কারণ, বর্তমানে মান্নাতের সংস্করণের কাজ চলছে বর্তমানে।

নতুন যে বাড়িতে শাহরুখ থাকছেন, সেটিও কম বড় নয়। মুম্বাইয়ের পালি হিলে একটি বিলাসবহুল ডুপ্লেক্স অ্যাপার্টমেন্টে থাকছেন, যা প্রতি মাসে ২৪ লাখ রুপিতে তিনি ভাড়া নিয়েছেন। মান্নাতের ক্ষেত্রফল যেখানে ২৭০০০ বর্গফুট, সেখানে পালি হিলে তাঁর নতুন ঠিকানা ১০,৫০০ বর্গফুটের মধ্যে বিস্তৃত।এইচটি সিটি-র প্রতিবেদন অনুসারে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি নিশ্চিত করেছেন যে, তিনি এই বছরও কোনো পার্টির আয়োজন করবেন না।

এবারে বলিউডে আরও বেশ কয়েকটি দীপাবলি পার্টি বাতিল করা হয়েছে। যার মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা এবং স্ত্রী তাহিরা কাশ্যপ খুরানা আয়োজিত পার্টিটি।একটি সূত্র এইচটি সিটিকে নিশ্চিত করেছে যে আয়ুষ্মানের প্রথম দীপাবলি মুক্তিপ্রাপ্ত সিনেমা থাম্মায় তার সমস্ত মনোযোগ থাকায়, পার্টি হচ্ছে না।

এদিকে সিরিয়ালের দুনিয়ার রানি, প্রযোজক একতা কাপুরও এবার জনিয়েছেন যে কোনো দীপাবলি পার্টি হচ্ছে না।তবে কারণ নিয়ে মুখ খোলেননি।

কাজের সূত্রে, শাহরুখ খানকে আগামীতে দেখা যাবে ‘কিং’ ছবিতে। এটাই হতে চলেছে শাহরুখ-কন্যা সুহানার বড় পর্দায় প্রথম কাজ।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au