বিনোদন

আলোচিত তারকা জুটি টম-আনার বিবাহ নাকি বিচ্ছেদ?

  • 5:45 am - October 18, 2025
  • পঠিত হয়েছে:১০১ বার

মেলবোর্ন, ১৮ অক্টোবর- হলিউডের অন্যতম আলোচিত জুটি টম ক্রুজ ও আনা ডি আরমাস নয় মাসেরও কম সময় প্রেম করার পর সম্পর্ক ভেঙে দিলেন। ব্রিটিশ পত্রিকা ‘দ্য সান’-এর প্রতিবেদন অনুযায়ী, দুই তারকাই পারস্পরিক সম্মতিতে ‘শুধুই বন্ধু’ হিসেবে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এমন খবর এলো যখন তাঁদের একসঙ্গে একটি সিনেমাতে কাজ করার কথা চলছে। এমনকি তাঁদের ‘স্পেস ওয়েডিং’ বা মহাকাশে বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছিল।

ঘনিষ্ঠ সূত্রের বরাতে দ্য সান জানিয়েছে, টম (৬১) এবং আনা (৩৬) দুজনেই বুঝতে পেরেছিলেন তাঁদের সম্পর্কের ‘রোমান্টিক আকর্ষণ’ কমে গেছে।

সূত্রের ভাষ্যমতে, টম এবং আনা একসঙ্গে দারুণ সময় কাটিয়েছেন, কিন্তু জুটি হিসেবে তাঁদের পথচলা শেষ হয়েছে। তাঁরা ভালো বন্ধু হিসেবেই থাকবেন। দুজনেই অত্যন্ত সচেতনভাবে বিষয়টি সামলেছেন এবং মেনে নিয়েছেন যে তাঁরা আর বেশি দূর এগোবেন না।

এই বিচ্ছেদ সত্ত্বেও, টম ক্রুজ এবং আনার পেশাগত সহযোগিতা বজায় থাকবে বলে জানা গেছে। তাঁরা দুজনেই থ্রিলার চলচ্চিত্র ‘ডিপার’ (Deeper) নিয়ে কাজ করবেন।

সম্পর্ক ভাঙার কারণে এই ছবির কাজ থমকে গেছে—এমন গুজব উড়িয়ে দিয়ে ওই সূত্র জানায়, আনা ইতিমধ্যেই টম ক্রুজের পরবর্তী ছবিতে কাস্ট হয়েছেন, তাই তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।

ভারমন্টে হাত ধরাধরি করে ছুটি কাটানোর ছবি প্রকাশের পর টম ক্রুজ এবং আনা ডি আরমাসের সম্পর্ক প্রথম প্রকাশ্যে আসে। এরপর মাদ্রিদ এবং লন্ডনে রোমান্টিক ভ্রমণেও তাঁদের দেখা যায়। হেলিকপ্টারের ড্রাইভিং সিটে টম ক্রুজ আর সহযাত্রী আনা ডি আরমাস—এই রোমাঞ্চকর ভ্রমণ নজর কেড়েছিল সবার। সাবেক ইংলিশ ফুটবলার ডেভিড বেকহ্যামের ৫০ তম জন্মদিনের অনুষ্ঠানে এবং ওয়েম্বলি স্টেডিয়ামে ‘ওয়েসিস’ কনসার্টেও তাঁদের একসঙ্গে দেখা গিয়েছিল।

‘নাইভস আউট’, ‘নো টাইম টু ডাই’ এবং ‘ব্যালেরিনা’ ছবির জন্য পরিচিত আনা ডি আরমাস এর আগে অভিনেতা বেন অ্যাফ্লেক-এর সঙ্গে প্রায় দশ মাসের সম্পর্কে ছিলেন। অন্যদিকে, আনা ডি আরমাসের সঙ্গে এই সম্পর্কটি ছিল কেটি হোমস-এর সঙ্গে বিচ্ছেদের পর টম ক্রুজের প্রথম কোনো হাই-প্রোফাইল সম্পর্ক। এর আগে তিনি মিমি রজার্স এবং নিকোল কিডম্যানকে বিয়ে করেছিলেন।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au