বিনোদন

অবশেষে চলে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার

  • 9:19 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
মেলবোর্ন, ১৯ অক্টোবর- দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে অবশেষে চলে গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার। গত ১৫ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন।

অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

১৯৩৯ সালে ৫ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা। সামান্থা এগার তার কর্মজীবন শুরু করেন শেক্সপিয়ারী থিয়েটারে।

তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু’স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার’, ‘চিপস দ্য ডেড আর অ্যালাইভ’। অভিনেত্রীকে সবশেষ দেখা যায় ২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মেন্টাল সিজন ১’ এর জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে অভিনয় করেছিলেন।

১৯৬৪ সালে সামান্থা এগার অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে।মৃত্যুকালে তিনি দুই সন্তান চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্নকে রেখে গেছেন।

সূত্র: ভ্যারাইটি

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au