বিনোদন

আজ আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি: রিয়া চক্রবর্তী

  • 9:22 pm - October 19, 2025
  • পঠিত হয়েছে:১৫০ বার
মেলবোর্ন, ১৯ অক্টোবর- বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিলেন রিয়া চক্রবর্তী। ২০২০ সালের ১৪ জুন সুশান্তের মৃত্যুতে শুরু হওয়া সমালোচনা রিয়ার ওপর দীর্ঘ সময় চাপ সৃষ্টি করেছিল। এরপরই এক ড্রাগ মামলার জেরে রিয়াকে গ্রেপ্তার করা হয় এবং তার পাসপোর্ট ন্যারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জব্দ করে।

পাঁচ বছর পর, বোম্বে হাইকোর্টের নির্দেশে রিয়া চক্রবর্তী আবার নিজের পাসপোর্ট হাতে পেয়েছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে এই খবর শেয়ার করে রিয়া লিখেন, গত ৫ বছর ধরে ধৈর্যই ছিল আমার একমাত্র পাসপোর্ট। অসংখ্য লড়াই। অনন্ত আশা। আজ, আমি আবার আমার পাসপোর্ট ধরতে পারছি।প্রস্তুত আমার দ্বিতীয় চ্যাপ্টারের জন্য! সত্যের জয় হবেই।
 

নেটিজেনরা এই পোস্টে রিয়াকে অভিনন্দন জানিয়েছেন এবং তার দীর্ঘ সংগ্রামকে সম্মান জানিয়েছেন। এক মন্তব্যে লেখা হয়েছে, এই পাসপোর্ট শুধুই স্ট্যাম্প নয়, এটি বহন করছে তার বাঁচার গল্প। পাঁচ দীর্ঘ বছরের পর একটি গর্বিত ও আবেগঘন বিজয়। 

রিয়া সুশান্তের প্রসঙ্গে মন্তব্য করে বলেন, মানুষ বলেছিল, সে তোমার জন্য নয় গেছে। আমি সবসময় জানতাম আমি কিছুই করিনি। কিন্তু পরিষ্কার সিদ্ধান্ত এলেও আমি সুখী হতে পারিনি। আমি শুধু আমার পিতামাতার এবং তাদের সুনামের জন্য খুশি ছিলাম।

জেল জীবনের অভিজ্ঞতা শেয়ার করে রিয়া জানান, সেখানে মানুষ নিজেকে নতুনভাবে চিনে এবং খাদ্য, জীবন ও ছোট ছোট বিষয়ের মূল্য বোঝে।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au