বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন
সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…
মেলবোর্ন ২০ অক্টোবর-২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে আবির্ভাব ঘটেছিল রিশাদ হোসেনের। সে সময়ের কোচ চন্ডিকা হাথুরুসিংহের মনে জায়গা করে নিয়েছিলেন এই লেগি। এ ছাড়া তৎকালীন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুও রিশাদের ব্যাপারে ইতিবাচক ছিলেন। সময়ের পরিক্রমায় রিশাদ এখন বাংলাদেশ দলের নিয়মিত সদস্য।
তবে জাতীয় দলে আসার আগে ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরার সুযোগ খুব একটা ছিল না রিশাদের। বর্তমান জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে বিপিএলে খেলেও বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। এছাড়া ডিপিএলে দল পেয়েও সে দলে সুযোগ না পেয়ে অন্য দলেও খেলতে হয়েছে রিশাদকে।
বল হাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজেকে চিনিয়েছেন রিশাদ। গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে রিশাদকে নিয়ে নান্নু বলেছেন, ‘আমরা যখন রিশাদকে নিয়েছিলাম, তাকে নিয়ে কিন্তু অনেক স্ট্রাগল পিরিয়ডের মধ্যে গিয়েছি। তারপরে আমরা কিন্তু ওকে রেগুলার একটা সিস্টেমের মধ্যে রেখেছিলাম, যার কারণে আজকে সে এই পর্যায়ে।’
নান্নুর আশা সামনে এমন আরো লেগ স্পিনার খুঁজে বের করবেন নির্বাচকরা, ‘আমার মনে হয় যে আরও কিছু লেগ স্পিনার দেশের জন্য দরকার এবং এদেরকে ভালো জায়গায়, ভালো জায়গায় নার্সিং করার দরকার। এগুলোর জন্য সিলেকশন প্যানেলকে দায়িত্ব নিতে হবে।’
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au