সর্বশেষ

পার্থে ভারতকে উড়িয়ে দিয়েছে অস্ট্রেলিয়া

  • 5:03 am - October 20, 2025
  • পঠিত হয়েছে:৯৩ বার
ভারতকে ৭ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২০ অক্টোবর-রোহিত শর্মা ও বিরাট কোহলির ফেরাটা স্মরণীয় হলো না। না ব্যক্তিগতভাবে, না দলীয়ভাবে। মার্চের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটিই ছিলো তাদের সবশেষ ম্যাচ। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুজনই খেলতে নেমেছিলেন ২২৩ দিন পর। রোহিত শর্মা রানের খাতা খুললেও বিরাট কোহলিকে মাঠ ছাড়তে হয়েছে শূন্য হাতে, ভারত বারবার বৃষ্টিবিঘ্নিত ওয়ানডেটি ডিএল মেথডে হেরে গেছে ৭ উইকেটে।

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালটি রোহিত খেলেছিলেন অধিনায়ক হিসেবে। আগেই টি-২০ ও টেস্ট থেকে অবসর নেওয়া এই ওপেনার আন্তর্জাতিক ক্যারিয়ারকে শঙ্কার মুখে নিয়ে খেলতে নামলেন শুভমান গিলের অধীনে, গিল তার কাছ থেকে পেয়েছেন টেস্টের নেতৃত্বও। এই দুজনই পার্থে ওপেন করতে নেমেছিলেন। ১৩ রানেই উইকেট হারান রোহিত। জশ হ্যাজেলউডের বলে ম্যাট র‌্যানশ’কে ক্যাচ দেন তিনি।

২০২৭ বিশ্বকাপে চোখ রাখা বিরাট কোহলির আন্তর্জাতিক ক্যারিয়ারও ধোঁয়াশায়। টেস্ট ও টি-২০ থেকে অবসর নেওয়া এই তারকা ৮ বল খেলেছিলেন, কিন্তু রানের খাতা খোলা হয়নি। মিচেল স্টার্কের বলে পয়েন্টে ক্যাচ দেন কুপার কনোলিকে।

বারবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে লোকেশ রাহুলের ৩৮, অক্ষর প্যাটেলের ৩১ ও নিতিশ রেড্ডির ১৯ রানে ভর করে ২৬ ওভারে ১৩৬ রান করে। প্রথমে ম্যাচের দৈর্ঘ্য ৩৬ ওভারে নামিয়ে আনলেও সেখান থেকে আরও ১০ ওভার কর্তন হয়। অস্ট্রেলিয়ার হয়ে হ্যাজেলউড, মিচেল ওয়েন ও ম্যাথিউ কুনেম্যান ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট পান স্টার্ক ও নাথান এলিস।

২৬ ওভারে অস্ট্রেলিয়া পায় ১৩১ রানের লক্ষ্য। ম্যাচসেরা মিচেল মার্শের ৪৬, জশ ফিলিপের ৩৭ ও ম্যাট র‌্যানশ’র ২১ রানে ৩ উইকেট হারিয়ে স্বাগতিক দল এই লক্ষ্য অনায়াসেই পেরিয়ে যায়। ভারতের হয়ে আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর উইকেট তিনটি নেন।

এই শাখার আরও খবর

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল

নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনের আউটরিচ অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, সে বিষয়ে ভারতের কাছে এখনো নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন…

আওয়ামী লীগে শেখ সেলিমকে নিয়ে আলোচনা কেন

আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে শেখ ফজলুল করিম সেলিমকে ঘিরে। দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনার সাম্প্রতিক এক বক্তব্যের পর…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au