বিনোদন

প্রথমবার জুটি বাঁধবেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ

  • 2:23 am - October 21, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার

মেলবোর্ন, ২১ অক্টোবর- দীপাবলির আনন্দ আরও বাড়িয়ে দিতে বলিউডে মুক্তি পেতে যাচ্ছে বেশ কয়েকটি সিনেমা। এরই মধ্যে ঘোষণা দেওয়া হয়েছে নতুন সিনেমার। নাম ঠিক না হওয়া ছবিতে প্রথমবার জুটি বাঁধবেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। ঘোষণার পরই সিনেমাটি নিয়ে শুরু হয়েছে আলোচনা।

নাম ঠিক না হওয়া এ ছবিটি পরিচালনা করবেন নির্মাতা সুরজ আর বরজাতিয়া। গল্পের কাজ শেষের দিকে। এতে আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ ছাড়া আরও কয়েকজন শক্তিশালী অভিনেতা দেখা যাবে বিভিন্ন চরিত্রে। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

রাজশ্রী প্রোডাকশনস, মহাবীর জৈন ফিল্মস ও অনিতা গুরনানি যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে। আগামী ১ নভেম্বর ২০২৫ থেকে শুরু হবে ছবির শুটিং। এটি মুক্তি পাবে আগামী বছরে।

সুরজ আর বরজাতিয়া, যিনি বলিউডে পারিবারিক গল্পের জন্য বিখ্যাত তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘হাম সাথ সাথ হ্যায়’ এবং ‘বিবাহ’ দর্শক মহলে ব্যাপক জনপ্রিয়তার পাশাপাশি ব্যবসা সফলও হয়।

এদিকে অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন আয়ুষ্মান খুরানা ও শর্বরী ওয়াঘ। বড় পর্দায় এই অভিনেতার ‘ঠাম্মা’ মুক্তি পাচ্ছে ২১ অক্টোবর। সিনেমায় ‘আলোক গোয়াল’ নামে এক ইতিহাসবিদের কাহিনি দেখানো হয়েছে, যিনি ভ্যাম্পায়ারিজমের উৎস নিয়ে গবেষণায় মগ্ন। এ চরিত্রে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা। এটি পরিচালনা করেছেন আদিত্য সরপোতদার।

অন্যদিকে সাইয়ারা-খ্যাত আহান পাণ্ডের সঙ্গে নতুন এক সিনেমায় নাম লিখিয়েছেন শর্বরী। যশরাজ ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করছেন আলি আব্বাস জাফর।

এই শাখার আরও খবর

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

ছেলেকে নায়ক বানাতে বাড়ি-গাড়ি বন্ধক রেখেছিলেন হৃতিকের বাবা

হৃতিক রোশন এখন বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা। তবে তার পরিবারের এই অবস্থানে আসার পথটি সহজ…

আলোচনার মাঝেই পরীমনির ৫১ সেকেন্ডের নতুন ভিডিও ভাইরাল

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত চিত্রনায়িকা পরীমনি নতুন সাজে আবারও আলোচনায় এসেছেন। শারদীয় দুর্গাপূজার আবহে দেবীর রূপে সেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। রোববার (১৮…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au