সর্বশেষ

নির্দোষ ১৫ সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ

  • 12:08 am - October 23, 2025
  • পঠিত হয়েছে:৯৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন, ২৩ অক্টোবর: গুম ও হত্যার অভিযোগে দায়ের করা মামলায় ১৫ জন কর্মরত সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশের ট্রাইব্যুনাল। বুধবার (২২ অক্টোবর) সকালে এই মামলায় আত্মসমর্পণকারী কর্মকর্তাদের আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলাগুলো মূলত গুম, নির্যাতন ও হত্যার তিনটি পৃথক ঘটনা নিয়ে দায়ের করা হয়। এর মধ্যে দুটি মামলা গুম ও নির্যাতন এবং একটি মামলা জুলাইয়ের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে সম্পর্কিত।

গত ৮ অক্টোবর ট্রাইব্যুনাল মামলার ফরমাল চার্জ গ্রহণ করে এবং পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করে। পরে ১১ অক্টোবর সেনাবাহিনী জানায়, ১৫ জন কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে এবং তারা তদন্তের মুখোমুখি হচ্ছেন।

বুধবার সকালে আত্মসমর্পণ করা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন-

মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন,ব্রিগেডিয়ার জেনারেল মো. জাহাঙ্গীর আলম,ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা সারোয়ার,
এবং আরও কয়েকজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা।

আদালতে হাজির হওয়ার পর ট্রাইব্যুনাল তাদের ঢাকার সেনানিবাসের সাব-জেলে রাখার নির্দেশ দেয়।

অভিযুক্ত কর্মকর্তাদের পক্ষের আইনজীবী এম সরোয়ার হোসেন সাংবাদিকদের বলেন,

“এই অফিসাররা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। তাঁদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। প্রকৃত অপরাধীরা ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছে।”

তিনি আরও দাবি করেন, মামলাগুলোতে রাজনৈতিক প্রভাব থাকতে পারে এবং তদন্ত প্রক্রিয়ায় “অন্যায়ভাবে সেনা কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করা হয়েছে।”

সরকারি কৌঁসুলিরা জানিয়েছেন, ট্রাইব্যুনালের নির্দেশে ন্যায়বিচার নিশ্চিত করার প্রক্রিয়া চলছে, এবং অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে পূর্ণাঙ্গ তদন্ত সম্পন্ন হলে বিচার শুরু হবে।

ট্রাইব্যুনাল জানায়, গুম ও হত্যার এই ঘটনাগুলোর সঙ্গে সংশ্লিষ্টতা প্রমাণে নথিপত্র, প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য ও গোয়েন্দা প্রতিবেদন সংগ্রহ করা হচ্ছে।
বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আসামিরা জেল হেফাজতে থাকবেন।

 

এই শাখার আরও খবর

গর্ভবতী কর্মীদের বৈষম্যের অভিযোগে অ্যামাজনের বিরুদ্ধে মামলা

গর্ভবতী কর্মীদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা না দেওয়া এবং কর্মক্ষেত্রে তাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগে যুক্তরাষ্ট্রে প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের বিরুদ্ধে মামলা হয়েছে। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে কেন্দ্রীয় ও নিউইয়র্কের…

নোয়াখালীতে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসাশিক্ষককে বেধড়ক পিটুনি

নোয়াখালী সদর উপজেলায় ৯ বছর বয়সী এক মাদরাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মাদরাসাশিক্ষক মাওলানা মোবারক হোসেন ওরফে এমরানের (৪৫) বিরুদ্ধে। অভিযোগ জানাজানি হওয়ার পর স্থানীয়রা ওই…

বহুমুখী সংকটে চাপে সাধারণ মানুষের জীবন

সকাল থেকে গ্যাস নেই, রান্না করতে গিয়ে বাড়তি খরচে কিনতে হচ্ছে সিলিন্ডার। সন্ধ্যায় কর্মস্থল থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরেও মিলছে না বিদ্যুৎ। এর মধ্যে বাজারে…

আজ বাঁধন, কাল কে?: নারীদেহ, ক্ষমতাহীনের প্রতিরোধ, রাজনীতি ও মব সংস্কৃতির বুমেরাং

ভার্জিনিয়া: আজ সকালে আমার এক বন্ধু বললেন, “দাদা, কিছু কইলেন না যে”! আমি বুঝেও বললাম, “কী বিষয়ে”? তিনি যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন। আমাকে বললেন,…

নারীদের অপমান না করার বার্তা দিলেন থালাপতি বিজয়

তামিলনাড়ুর জনপরিসরে নারীদের নিয়ে আপত্তিকর, অশ্লীল ও মানহানিকর মন্তব্যের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়। তিনি বলেছেন, মতপ্রকাশের স্বাধীনতার নামে কোনোভাবেই ব্যক্তিগত…

ব্রিটিশ নিষেধাজ্ঞার জেরে কনস্যুলেট বন্ধ করছে ইসরায়েল

অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি থেকে পণ্য আমদানিতে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার জেরে জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ঘোষণা দিয়েছে ইসরায়েল। একই সঙ্গে সাবেক লেবার নেতা জেরেমি করবিনসহ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au