বিনোদন

শুটিংয়ে সব দিকেই অতিরিক্ত হস্তক্ষেপ আমিরের: ‘দাবাং’ নির্মাতা

  • 3:45 am - October 25, 2025
  • পঠিত হয়েছে:৭৯ বার
মেলবোর্ন, ২৫ অক্টোবর- কিছুদিন আগেই সালমান খানকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন অভিনব কাশ্যপ। যা নিয়ে সোশ্যালে চর্চার অন্ত ছিল না। এবার আমির খানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনলেন এই ‘দাবাং’ নির্মাতা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি তুলে ধরেন আমির খানের সঙ্গে তার বিজ্ঞাপনচিত্রে কাজের অভিজ্ঞতা।

পরিচালক দাবি করেন, অভিনয়ের পাশাপাশি শুটিংয়ের প্রায় সব দিকেই অতিরিক্ত হস্তক্ষেপ করেন আমির।

অভিনব কাশ্যপ বলেন, “আমির খান নিখুঁত অভিনয়ের জন্য পরিচিত হলেও সেটে তার আচরণ সহশিল্পী ও নির্মাতাদের জন্য চাপের তৈরি করে। তার ভাষায়, ‘তিনি সবকিছুতেই হস্তক্ষেপ করেন—এডিটিং, পরিচালনা…পুরো সিস্টেমটাই তার নিয়ন্ত্রণে থাকে। তার সঙ্গে কাজ করলে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে হয়।

আমির এতটাই নিয়ন্ত্রণপ্রবণ যে অন্যরা নিজেদের মতো সৃজনশীল কাজ করার সুযোগ পান না—অভিযোগ করেন পরিচালক।

এখানেই থামেননি। আমিরের কথিত পারফেকশনিজম নিয়েও প্রশ্ন তুলেছেন অভিনব কাশ্যপ। এই পরিচালকের দাবি, একটা শটের ২৫টা টেক দিলেও প্রথম আর শেষ টেক একই রকম থাকে।বারবার টেক দেওয়ার ফলে নতুন কোনো কিছু হয় না।

রাজকুমার হিরানি ও রাকেশ ওমপ্রকাশ মেহরার মতো সফল নির্মাতারা এখনো নিয়মিত আমির খানের সঙ্গে কাজ করেন, এটা ভেবেই অবাক হন কাশ্যপ। ‘তারা এত বড় নির্মাতা…তাহলে কেন বারবার আমির খানের বাড়িতে বৈঠক হয়? তার মধ্যে এমন কী আছে,’ বলেন তিনি।

সাক্ষাৎকারে অভিনব কাশ্যপ বারবার দাবি করেন, আমির অনেক সময় অভিনেতার সীমা ছাড়িয়ে সৃজনশীল সিদ্ধান্তেও আধিপত্য দেখান।যদিও অভিনব কাশ্যপের এসব অভিযোগ নিয়ে আমির খানের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সূত্র: এনডিটিভি

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au