তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ
ওটিএন বাংলা রিপোর্ট প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…
মেলবোর্ন, ২৭ অক্টোবর- বহুদিন ধরে গুঞ্জন চলছিল—শেষমেশ সেটিই সত্য হলো। কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও মার্কিন পপ তারকা কেটি পেরি অবশেষে প্রকাশ্যে আনলেন তাদের প্রেমের সম্পর্ক।
‘দ্য ক্যালিফোর্নিয়া গার্লস’-খ্যাত কেটি পেরি এদিন পরেছিলেন আকর্ষণীয় লাল গাউন, যার থাই-হাই স্লিট ও কাঁধ খোলা নকশা নজর কাড়ে সবার। সঙ্গে ছিল কালো মেশ হিলস, ছোট বিরকিন ব্যাগ ও সিলভার ড্রপ ইয়াররিংস। অন্যদিকে, ৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ছিলেন কালো স্যুটে, মানানসই টি-শার্টে একদম রুচিশীল ভঙ্গিতে।
অনুষ্ঠান শেষে তারা একসঙ্গে ক্রেজি হর্স থিয়েটার থেকে বেরিয়ে একটি ইলেকট্রিক গাড়িতে ওঠেন। উপস্থিত সূত্র ‘ইউএস উইকলি’-কে জানায়, কেটি এই সম্পর্ক নিয়ে বেশ উৎসাহী ও সুখী। তবে দুজনই বিষয়টি আড়ালে রাখতে চেয়েছিলেন এবং সম্প্রতি একসঙ্গে অনেক ব্যক্তিগত সময় কাটিয়েছেন।
জুলাই মাস থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল। এবার প্যারিসে জন্মদিন উদ্যাপনের মধ্য দিয়ে প্রথমবার প্রকাশ্যে একসঙ্গে দেখা গেল এই জুটিকে।
কেটি পেরি এর আগে অভিনেতা অরল্যান্ডো ব্লুমের সঙ্গে সম্পর্কে ছিলেন। তাদের পাঁচ বছরের এক কন্যা সন্তান রয়েছে—ডেইজি ডোভ ব্লুম। এর আগে ২০১০ থেকে ২০১২ সাল পর্যন্ত কেটির বিয়ে হয়েছিল ব্রিটিশ কৌতুক অভিনেতা রাসেল ব্র্যান্ডের সঙ্গে।
সূত্রগুলো জানায়, কেটি ও ট্রুডো এখনো সম্পর্কটিকে প্রাথমিক পর্যায়ে রাখতে চাইছেন। কেটির ব্যস্ত লাইফটাইম ট্যুরের কারণে তারা দূরত্ব বজায় রেখেও একে অপরের প্রতি আগ্রহ প্রকাশ করছেন এবং সম্পর্কটি ধীরে ধীরে এগিয়ে নিচ্ছেন।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au