বিনোদন

বাড়তি উৎসাহই মেয়ের জীবনে অশান্তির মূল কারণ: কাজল

  • 9:33 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার

মেলবোর্ন, ২৭ অক্টোবর- বলিউডে পা না রেখেও যে বিপুল উন্মাদনা তৈরি করা যায়, তা দেখিয়ে দিয়েছেন অভিনেতা অজয় দেবগন ও অভিনেত্রী কাজল দম্পতির কন্যা নিসা দেবগন। যদিও এই বাড়তি উৎসাহই নাকি মেয়ের জীবনে অশান্তির মূল কারণ বলে জানিয়েছেন কাজল, নিজের শৈশবের ছবিই গভীর ছাপ ফেলে গেছে নিসার জীবনে।

কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন, কী পরছেন, কী খাচ্ছেন—সবসময়েই চর্চায় থাকেন নিসা দেবগন। তাকে নিয়ে বাড়তি উৎসাহই তার জীবনে অশান্তির কারণ। ক্রমাগত সমালোচনায় মেয়ের শৈশবে গভীর ছাপ ফেলে গেছে বলেই জানিয়েছেন অভিনেত্রী।

কিশোরী বয়স থেকেই ফটোসাংবাদিকরা অনুসরণ করে চলেছেন নিসা দেবগনকে। রাস্তায় বেরোলেই ক্যামেরার ঝলকানি। সেই ছবি সামাজিক মাধ্যমে সহজেই পাওয়া যায়, যা বারবার চোখে পড়ে নিসারও। ধারাবাহিকভাবে নিজের ফটোশুট লক্ষ করে দেখেছেন নিসা, ত্বকের রং বদলেছে তার। এমনকি নাকের আকারও বদলেছে।

কিন্তু শৈশবে তোলা তার ছবি নিয়ে যে নিরন্তর কাটাছেঁড়া হয়েছে, সেটি গভীর প্রভাব ফেলেছিল নিসার শিশুমনেও। এ বিষয়ে কাজল বলেন, লোকে ওর ছোটবেলার ছবি নিয়ে এত বাজে কথা বলেছে, যা শুনে খুব দুঃখ পেত ও। তখন ওর চুলের ছাঁট কিংবা পোশাক নিয়েও বাজে কথা হতো।

অভিনেত্রী বলেন, পোশাকশিল্পীর পোশাক পরে কেন ঘোরে না কিংবা সাধারণ জামা পরে ঘুরে বেড়াচ্ছে কেন, ইত্যাদি! এই সমালোচনাগুলো ওর মনে আঘাত করেছে। আর এমনিতেই নিসা আগেই সিদ্ধান্ত নিয়েছে যে, সে আর যা-ই করুক, অভিনয়ে আসবে না। মেয়েকে এ বিষয়ে কোনো জোরাজুরি করবে না বলেই জানিয়েছেন কাজল।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au