বিনোদন

তুমুল বিতর্কের মুখে বলিউড সুপারস্টার সালমান খান

  • 9:36 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ২৭ অক্টোবর- সম্প্রতি পাকিস্তান ও বেলুচিস্তানকে ভিন্ন দেশ হিসেবে মন্তব্য করে তুমুল বিতর্কের মুখে পড়েন বলিউড সুপারস্টার সালমান খান। সেই মন্তব্যের জেরে এবার তার বিরুদ্ধে ১৯৯৭ সালের সন্ত্রাসবিরোধী আইনের অধীনে ‘সিডিউল-৪’ তালিকায় তাকে অন্তর্ভুক্ত করেছে পাকিস্তান সরকার।

ভারতীয় গণমাধ্যম মিড-ডের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের এই তালিকা ‘ব্ল্যাক লিস্ট’ হিসেবে পরিচিত। এ তালিকায় সন্ত্রাসবাদের সঙ্গে সম্পৃক্ত সন্দেহভাজন ব্যক্তিদের নাম থাকে। সে তালিকায় ফেলা হয়েছে সালমানকে।

এর আগে, সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত ‘জয় ফোরাম ২০২৫’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন তিন খান (সালমান খান, শাহরুখ খান ও আমির খান)। আলোচনা চলছিল মধ্যপ্রাচ্যে ভারতীয় সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে।

কথোপকথনের মাঝে সালমান খান বলেন, এখন যদি এখানে (সৌদি আরবে) কোনো হিন্দি ছবি মুক্তি দেওয়া হয়, সেটা সুপারহিট হবে। তামিল, তেলুগু বা মালয়ালম সিনেমাও শতকোটি রুপির ব্যবসা করবে। কারণ, এখানে অনেক দেশের মানুষ কাজ করছেন। এখানে বেলুচিস্তান থেকে এসেছেন, আফগানিস্তান থেকে এসেছেন, পাকিস্তান থেকেও এসেছেন—সবাই এখানে কাজ করছেন।

সালমানের এই মন্তব্যে পাকিস্তান সরকারের একাংশ ক্ষোভ প্রকাশ করে। কারণ, তিনি বেলুচিস্তান ও পাকিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেন, যা পাকিস্তানের কাছে সংবেদনশীল ও বিতর্কিত বিষয়।

তবে ভারতীয় অধিকাংশ নেটিজেনের দাবি, সালমানের বক্তব্য ‘ভুল ব্যাখ্যা’ করা হয়েছে।

তবে এখন পর্যন্ত এই বিতর্কে কোনো প্রতিক্রিয়া জানাননি সালমান খান। তার ঘনিষ্ঠ মহলও নীরবতা বজায় রেখেছে। সূত্রমতে, বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে চান না এ সুপারস্টার।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au