বিনোদন

ছয় বছর পর ভারতে পা রাখছেন র‍্যাপার-গায়ক পিটবুল

  • 9:49 pm - October 27, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার

মেলবোর্ন, ২৭ অক্টোবর- বিশ্বখ্যাত আমেরিকান র‍্যাপার ও গায়ক পিটবুল প্রায় ছয় বছর পর আবার ভারতে পা রাখতে চলেছেন। ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক এই ট্যুরের অংশ হিসেবে তিনি দুইটি কনসার্টে ভারতীয় ভক্তদের মন মাতাবেন।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী ৬ ডিসেম্বর গুরুগ্রামের হুদা গ্রাউন্ডে এবং ৮ ডিসেম্বর হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে তার কনসার্ট অনুষ্ঠিত হবে।

ইভেন্ট প্ল্যাটফর্ম ‘বুক মাই শো’ তাদের অফিসিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে খবরটি নিশ্চিত করেছে। প্রকাশিত পোস্টারে পিটবুলের ছবি ও অনুষ্ঠানের তারিখ উল্লেখ করে লেখা হয়েছে, “মিস্টার ওয়ার্ল্ডওয়াইড ‘পিটবুল : আই অ্যাম ব্যাক’ শীর্ষক ট্যুরে ভারতে আসছেন।”

শনিবার দুপুর ১২টা থেকে শুরু হয়েছে টিকিটের বিক্রি। ন্যূনতম টিকিটের দাম ২০০০ রুপি, ভিআইপি টিকিট ৫০০০ রুপি থেকে শুরু, আর প্রিমিয়াম টিকিটের সর্বোচ্চ দাম ধার্য করা হয়েছে ২৪,৯৫০ রুপি।

এর আগে পিটবুল ভারতে এসেছিলেন ২০১১, ২০১৭ ও ২০১৯ সালে। এটাই তার চতুর্থ ভারতীয় যাত্রা। এবারও টিম্বার, হোটেল রুম সার্ভিস ও নো লো ট্রেইটস-এর সুরে মাতিয়ে তুলবেন ভারতীয় ভক্তদের।

ভারত ট্যুর শেষ হওয়ার পর ১১ ডিসেম্বর তিনি পারফর্ম করবেন বাহরাইনের বিখ্যাত ব্যায়ান আল ডানা এম্পিথিয়েটারে।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au