বিনোদন

অনুরাগীদের হতবাক করলেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত

  • 5:27 am - October 29, 2025
  • পঠিত হয়েছে:৭৫ বার
মেলবোর্ন, ২৯ অক্টোবর- বয়স এবং স্বাস্থ্যগত সমস্যা সত্ত্বেও পাঁচ দশক ধরে কোনো বিরতি না নিয়ে দর্শকদের বিনোদন দিয়ে যাচ্ছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত। একের পর এক সিনেমায় কাজ করে যাচ্ছেন আর মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন।মঙ্গলবার সকাল থেকেই গুঞ্জন ছড়িয়েছে, অবসরে যাচ্ছেন রজনীকান্ত!

দক্ষিণের আরেক তারকা কমল হাসানের সঙ্গে আগামীতে একটি সিনেমায় দেখা যাবে রজনীকান্তকে। কমল হাসানের সঙ্গে সিনেমাটি শেষ করার পর অভিনয়কে বিদায় জানাবেন থালাইভা, এমনটাই শোনা যাচ্ছে।

কলিউড সূত্রে খবর, সম্ভবত ২০২৭ সালে নেলসন দিলীপ কুমারের পরিচালনায় রজনীকান্ত-কমল হাসানের ছবিটির শুটিং শুরু হবে। কারণ পরিচালকের চিত্রনাট্য এবং অন্যান্য প্রাক-প্রযোজনা কাজ শেষ করতে এক বছর সময় লাগতে পারে। এই মুহূর্তে রজনীকান্ত ব্যস্ত রয়েছেন ‘জেলার ২’ সিনেমা নিয়ে। এটার পর সুন্দর সি-এর সঙ্গে তার পরবর্তী ছবির কাজ শুরু করবেন এবং আগামী বছরের শেষ নাগাদ এটি শেষ করে কমল হাসানের সঙ্গে ছবিতে যোগ দেবেন রজনীকান্ত।

রজনীকান্তের অবসরের গুঞ্জনে ইতিমধ্যে হতবাক হয়েছেন অভিনেতার অনুরাগীরা।

এই শাখার আরও খবর

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

দুই মাস ধরে আলাদা, জানুয়ারিতে বিচ্ছেদের ঘোষণা দেবেন ফারুকী-তিশা

ওটিএন বাংলা ডেস্ক : দীর্ঘ ২০ বছরের সম্পর্ক ও ১৬ বছরের দাম্পত্য জীবন শেষে বিচ্ছেদের পথে হাঁটছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ…

লালপেড়ে সাদা শাড়ি, সিঁথিতে সিঁদুর, পুজোর সাজে বাঙালিয়ানায় মুগ্ধতা ছড়ালেন নুসরাত

পুজোর সাজে সাবেকি বাঙালিয়ানার আবেদন বরাবরই আলাদা। লালপেড়ে সাদা শাড়ি, সোনার গয়না, কপালে লাল টিপ আর সিঁথিতে সিঁদুর, এই চেনা সাজেই যেন ধরা পড়ে বাঙালির…

মুক্তির প্রথম সপ্তাহেই ইতিহাস গড়লো রজনীকান্তের ‘জেলার ২’

দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ মুক্তির প্রথম সপ্তাহেই বক্স অফিসে বড় সাফল্য অর্জন করেছে। নেলসন দিলীপকুমারের পরিচালনায় নির্মিত সিনেমাটি বিশ্বব্যাপী আয় করেছে ৫৭৬ কোটি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au