বিশ্ব

বিহারের ‘সবচেয়ে কম বয়সী’ বিধায়ক গায়িকা মৈথিলী

  • 5:43 am - November 16, 2025
  • পঠিত হয়েছে:১১৯ বার

মেলবোর্ন ১৬ নভেম্বর- ভারতের বিহারের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী হিসেবে জয় পেয়েছেন তরুণ সংগীতশিল্পী মৈথিলী ঠাকুর। আলিনগরে আরজেডি প্রার্থী বিনোদ মিশ্রকে ১১ হাজারের বেশি ভোটে হারান ২৫ বছর বয়সী মৈথিলী ঠাকুর। বর্তমানে তিনিই বিহারের সবচেয়ে কম বয়সী বিধায়ক।

বার্তাসংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে মৈথিলী ঠাকুর বলেন, ‘এটা স্বপ্নের মতো। আমি আমার এলাকাবাসীর ঘরের মেয়ে হয়ে তাঁদের সেবা করব। আমি এই মুহূর্তে শুধু আলিনগরকেই দেখতে পাচ্ছি এবং কীভাবে সেখানে কাজ করব, সেই ভাবনাচিন্তা করছি।’

নির্বাচনের অল্প সময় আগেই বিজেপিতে যোগ দেন মৈথিলী ঠাকুর। বিজেপিতে যোগ দিয়ে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের কাজে আমি মুগ্ধ। আমি এখানে সমাজের সেবা করতে ও বিহারের উন্নয়নে অবদান রাখতে এসেছি।

গেল ৫ অক্টোবর নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায়ের সঙ্গে সাক্ষাতের পর থেকেই মৈথিলীকে নিয়ে আলোচনা তীব্র শুরু হয়। পরে বিহার বিজেপির দায়িত্বপ্রাপ্ত নেতা বিনোদ তাওড়ের সঙ্গে তার একটি ছবিও প্রকাশ্যে আসে, যা জল্পনাকে আরও উসকে দেয়। নিজের ‘এক্স’ অ্যাকাউন্টে তাওড়ে সেই ছবি পোস্ট করে মৈথিলীকে ‘বিহার-কন্যা’ উল্লেখ করে স্বাগত জানান। তার পর থেকেই অনেকে মনে করেছিলেন তিনি হয়ত হচ্ছেন আলিনগরের প্রর্থী। ঠিক তাই হয়েছে। নির্বাচনে বিজয়ীও হলেন তিনি।

২৫ জুলাই ২০০০ সালে বিহারের মধুবনীতে জন্ম মৈথিলীর, সংগীতসমৃদ্ধ পরিবারে বড় হয়ে ওঠা। বাবা ও দাদার কাছে শাস্ত্রীয় ও লোকসংগীত শিখেছেন।

২০১১ সালে জি টিভিতে প্রচারিত একটি গানের প্রতিযোগিতা টেলিভিশন ধারাবাহিক লিটল চ্যাম্পসে অংশ নেন তিনি। চার বছর পর, তিনি সনি টিভিতে প্রচারিত ইন্ডিয়ান আইডল জুনিয়রে প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০১৬ সালে ‘আই জিনিয়াস ইয়ং সিঙ্গিং স্টার’ প্রতিযোগিতা জেতেন। পরে তিনি তার অ্যালবাম, ‘ইয়া রাব্বা’ (ইউনিভার্সাল মিউজিক) প্রকাশ করেন।

ভোজপুরি, হিন্দিসহ একাধিক ভাষায় গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন মৈথিলী। ২০২৪ সালে মায়ের সঙ্গে গাওয়া তার একটি গান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে মুগ্ধ করেছিলেন। পরে অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়ও সেই গানটির করেন তিনি।

এই শাখার আরও খবর

দাড়ি রাখতে পারবেন না কলকাতা পুলিশের মুসলিম কর্মীরা

কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগে কর্মরত ৪৭ জন মুসলিম পুলিশ সদস্যের দাড়ি রাখার আবেদন খারিজ করে দিয়েছে পুলিশ কর্তৃপক্ষ। চাকরিতে বহাল থাকতে হলে তাঁদের দাড়ি কামিয়ে…

বরিস জনসন সীমান্ত পার হতেই ইউক্রেনে রুশ ড্রোন হামলা

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন ও ইউরোপের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বহনকারী ট্রেন সীমান্ত অতিক্রম করার পরপরই পোল্যান্ড সীমান্তসংলগ্ন ইউক্রেনের ইয়াগোদিন রেলওয়ে স্টেশনে ড্রোন হামলা চালিয়েছে…

দিশা সালিয়ান মৃত্যু: এফআইআরে আদিত্য ঠাকরে-ডিনো মোরিয়াসহ একাধিক নাম

প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন সহকারী দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় নতুন মোড় এসেছে। ছয় বছর আগের এই মৃত্যুর ঘটনায় সোমবার এফআইআর দায়ের করেছে ভারতের…

সৌদির তেল অবকাঠামোয় হামলা, বিশ্ববাজারে তেলের দাম বাড়ল ৩%

সৌদি আরবের পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনে হামলা এবং হরমুজ প্রণালিতে ইরানি একটি কার্গো জাহাজে হামলার পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রায় ৩ শতাংশ বেড়েছে। সোমবার…

তারেক রহমানের নেতৃত্বে ভারত-বাংলাদেশ সম্পর্ক কি নতুন পথে ফিরবে?

বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে নানা রাজনৈতিক ও কূটনৈতিক আলোচনার মধ্য দিয়ে এগোচ্ছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান, প্রধানমন্ত্রী তারেক রহমানের…

মোদিকে দ্রুত ইরান সফরের আমন্ত্রণ পেজেশকিয়ানের

ব্রিকস সম্মেলনে যোগদান শেষে নয়াদিল্লি ছেড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের উদ্দেশে রওনা হওয়ার আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শিগগিরই ইরান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au