বিনোদন

খালেদা জিয়াকে দেখে যা জানালেন কনকচাঁপা

  • 3:46 pm - December 04, 2025
  • পঠিত হয়েছে:১৭ বার
মেলবোর্ন, ৪ ডিসেম্বর- ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ নিতে গতকাল মঙ্গলবার রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ছুটে যান কণ্ঠশিল্পী কনকচাঁপা।

হাসপাতাল থেকে বেরিয়ে তিনি বলেন, নাক দিয়ে হলেও উনি খাচ্ছেন এবং তার বডি ওষুধ রেসপন্স করছে। কালকের চেয়ে আজকে ভালো আছেন অনেকটা। উনার যে সার্বক্ষণিক সহযোগী ফাতেমা তার সঙ্গেও দেখা হলো।

যদিও সে খুবই আবেগাপ্লুত। উনার কাছে ম্যাডামের খোঁজ নিলাম, শুনলাম ম্যাডাম নল দিয়ে খাবার ও ওষুধ খাচ্ছেন এবং দু-একবার চোখ মেলে তাকাচ্ছেন।

‘আমরা সারা বাংলাদেশের মানুষ একযোগে এই একটা কারণে একত্রিত হয়েছি। আমরা দোয়া করে যাচ্ছি আল্লাহ দ্রুত উনাকে সুস্থতা দিন।

আমার বিশ্বাস যে, এতগুলো হাতের মধ্যে কারো না কারো হাত আল্লাহ কবুল করবেন।’

আল্লাহর কাছে আমার চাওয়া আল্লাহ যেকোনো উপায়ে উনাকে আরাম দিক এবং হায়াতে তৈয়বা দান করুক।

এ ছাড়া সামাজিক মাধ্যমে তিনি বলেন, আমাদের অবিসংবাদিত নেতা গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়া অসুস্থ আমরা সবাই জানি এবং এ-ও জানি যে, তাঁর ভালোর জন্যই হাসপাতালে ভিড় করা উচিত না বা যাবে না বলে নিজেকে বুঝ দিয়ে দিনমান দোয়া করে যাচ্ছিলাম কিন্তু শেষমেষ মন আর মানলোই না।

এভারকেয়ার হাসপাতালের নিরাপত্তা বেষ্টনী পার হয়ে সেই রুমের সামনে গিয়ে পৌঁছালাম যে রুমে ম্যাডাম এতদিন ছিলেন, এখন তিনি আইসিইউতে আছেন।

কড়া নিরাপত্তার ভেতরেও কিছু মানুষ তো ছিলোই। স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন সাহেবের সঙ্গে দেখা হলো, কথা হলো চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুল রহমান শিমুল বিশ্বাস, উপদেষ্টা আমানউল্লাহ আমান, অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, সাবেক ছাত্রনেতা সংসদ সদস্য নাজিমউদ্দীন আলম, ডাক্তার জুবাইদা রহমান সাহেবার বড় বোন শাহিনা খান জামান বিন্দু , ব্যারিস্টার মেহনাজ মান্নান ,মরহুম আরাফাত রহমান কোকো সাহেবের স্ত্রী শর্মিলা রহমান সাহেবা ওনাদের সঙ্গে দেখা হয়ে কথা হলো এবং ম্যাডামের সার্বিক অবস্থা জানার চেষ্টা করলাম।

এই শাখার আরও খবর

বিবাহবার্ষিকীতে প্রিন্স উইলিয়াম-কেটের পরিবারিক ছবি প্রকাশ, চ্যালেঞ্জ পেরিয়ে নতুন বার্তার ইঙ্গিত

মেলবোর্ন, ৩০ এপ্রিল- বিবাহের ১৫ বছর পূর্তি উপলক্ষে ব্রিটিশ রাজপরিবারের বর্তমান ব্রিটিশ সিংহাসনের প্রধান উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম এবং প্রিন্সেস অফ ওয়েলস ক্যাথরিন একটি পারিবারিক ছবি…

যশের ‘টক্সিক’ মুক্তি স্থগিত

মেলবোর্ন, ২৯ এপ্রিল- দক্ষিণী সুপারস্টার যশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা টক্সিক: এ ফেয়ারিটেইল ফর গ্রোন-আপস-এর মুক্তি আবারও পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৪ জুন প্রেক্ষাগৃহে আসার কথা…

বাবার আর্থিক লেনদেনের সঙ্গে আমার সম্পর্ক নেই, বললেন পূজা চেরি

মেলবোর্ন, ২৬ এপ্রিল- চলচ্চিত্র নির্মাণের নামে ১৩ কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে গ্রেফতার হওয়া দেবু প্রসাদ রায়ের ঘটনার পর নিজের অবস্থান স্পষ্ট করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা পূজা…

শিল্পী থেকে রাজনীতিবিদ, কাউকে ছাড়লেন না অভিনেতা খরাজ

মেলবোর্ন, ২৬ এপ্রিল- পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে থাকায় বর্তমান ভোট সংস্কৃতি ও রাজনীতির চরিত্র নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানিয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ…

বিশ্বজুড়ে যুদ্ধ নয়,শান্তির পক্ষে ‘সহজিয়া’

মেলবোর্ন, ২৫ এপ্রিল- বিশ্বজুড়ে চলমান সংঘাত ও যুদ্ধের বিরুদ্ধে শান্তির আহ্বান জানিয়ে রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে অনুষ্ঠিত হয়েছে ‘নো ওয়ার, নো এম্পায়ার’ শীর্ষক কনসার্ট। শুক্রবার…

বাসায় মাথা ঘুরে পড়ে গেলেন অভিনেত্রী, হাসপাতালে মৃত ঘোষণা

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারতের আঞ্চলিক বিনোদন অঙ্গনের উদীয়মান অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই। মঙ্গলবার রাতে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মাত্র ৩০ বছর বয়সে তার মৃত্যু হয়েছে।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au