বিনোদন

‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে আলোচনার ঝড় হলিউডে

  • 7:13 am - December 06, 2025
  • পঠিত হয়েছে:৮৭ বার

মেলবোর্ন ৬ ডিসেম্বর- ডিসি স্টুডিওস নির্মিত বহুল প্রতীক্ষিত ‘দ্য ব্যাটম্যান পার্ট টু’ নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে হলিউডে।

আন্তর্জাতিক কয়েকটি বিনোদনমাধ্যম জানিয়েছে, অভিনেত্রী স্কারলেট জোহানসন এই ছবিতে যোগ দেওয়ার বিষয়ে প্রাথমিক আলোচনায় রয়েছেন। যদিও আনুষ্ঠানিক কোনও ঘোষণা এখনও হয়নি, তবুও এটি সত্যি হলে ডিসির ইতিহাসে অন্যতম বড় কাস্টিং চমক হতে চলেছে।

অন্যদিকে, একই সঙ্গে প্রায় নিশ্চিত হওয়া গেছে- ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত রবার্ট প্যাটিনসনের ‘দ্য ব্যাটম্যান’ সিনেমায় সেলিনা কাইল বা ক্যাটউম্যান চরিত্রে অভিনয় করা জোই ক্রাভিট্‌জ দ্বিতীয় পর্বে ফিরছেন না। ফলে ছবির গল্প ও চরিত্র বিন্যাসে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে।

পরিচালক ম্যাট রিভসের এই সিক্যুয়েলের শুটিং শুরু হওয়ার কথা আগামী বছরে। ছবিটি মুক্তির লক্ষ্য রাখা হয়েছে ২০২৭ সালের অক্টোবরে। চলতি বছরের শুরুতেই চিত্রনাট্যের কাজ শেষ করেছেন ম্যাট রিভস এবং তার দীর্ঘদিনের সহযোগী ম্যাটসন টমলিন। তবে গল্পের বিস্তারিত এখনও সম্পূর্ণ গোপন রাখা হয়েছে। এমনকি চিত্রনাট্যও রাখা হয়েছে কোড-সুরক্ষিত বিশেষ পাউচে।

সম্প্রতি এক অনুষ্ঠানে রিভস জানান, নিউ ইয়র্কে থাকার কারণে রবার্ট প্যাটিনসনের কাছেও চিত্রনাট্য এখনও পাঠানো হয়নি। তার ভাষায়- চিত্রনাট্য নিয়ে আমি অত্যন্ত গর্বিত। এটি লিখতে দীর্ঘ সময় লেগেছে।

যদি স্কারলেট জোহানসনের চুক্তি চূড়ান্ত হয় তবে মার্ভেলের ‘ব্ল্যাক উইডো’ চরিত্র থেকে ডিসির গথামে তার প্রবেশ শিল্পরাজনীতিতেও বড় প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

‘আমি আলিয়া বা দীপিকা নই’, পুরুষকেন্দ্রিক ছবির আধিপত্য নিয়ে মুখ খুললেন রাধিকা আপ্তে

বলিউডে পুরুষ অভিনেতাদের আধিপত্য এবং নারীপ্রধান ছবির বাণিজ্যিক সাফল্য নিয়ে নিজের অবস্থান তুলে ধরেছেন অভিনেত্রী রাধিকা আপ্তে। তাঁর মতে, ভালো গল্প, চিত্রনাট্য ও অভিনয় থাকলেই…

সবুজ ও লাল চেইনমেইল মিনিড্রেসে জন্মদিনের আয়োজনে নজর কাড়লেন কিম কার্দাশিয়ান

ওটিএন বাংলা ডেস্ক: পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে নৈশভোজে নিজের ৪৬তম জন্মদিন উদ্‌যাপন করেছেন মার্কিন রিয়েলিটি তারকা কিম কার্দাশিয়ান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে আয়োজিত এই…

আমাকে হত্যার টার্গেটটা মিস হয়ে গেছে : আসিফ আকবর

ওটিএন বাংলা রিপোর্ট সংগীতশিল্পী আসিফ আকবরকে হত্যার উদ্দেশ্যেই তাঁর গাড়িতে গুলি চালানো হয়েছে বলে আশঙ্কা করছেন তিনি নিজেই। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে তাঁর…

তিন কারণে ভাঙছে তিশা-ফারুকীর সংসার, মুখ দেখাদেখিও বন্ধ

ওটিএন বাংলা রিপোর্ট  প্রেম থেকে পরিণয়, একসঙ্গে পথচলার ১৬ বছর। সেই সংসারেই এবার ভাঙনের সুর। নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য…

সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে গুলি

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি ছুড়েছে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজার…

টাইগার শ্রফের ওপর হামলা বলিউডে গ্যাংস্টারদের অন্ধকার অতীতের স্মৃতি ফেরাল

রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের অভিজাত এলাকা জুহুতে ফুটবল খেলতে গিয়েছিলেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ। সবুজে ঘেরা এই এলাকায় চলচ্চিত্র তারকাদের বসবাস, ভক্তদের আনাগোনা এবং তারকাদের দেখা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au