বাংলাদেশ

আওয়ামী লীগ পুনর্বাসিত হলে বিএনপি বিপদে পড়বে: আসিফ মাহমুদ

  • 9:25 am - February 01, 2026
  • পঠিত হয়েছে:১৫০ বার
এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ ফেব্রুয়ারি: আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো উদ্যোগ দেশের জন্য বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি করবে এবং এতে বিএনপি আবারও ঝুঁকির মুখে পড়বে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ শজীব ভূঁইয়া। তিনি বলেন, “আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা হলে বিএনপি যেমন বিপদের মুখে পড়বে, তেমনি দেশও নতুন করে অস্থিতিশীলতার দিকে যাবে।”

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে বগুড়ার আদমদীঘি উপজেলার রহিম উদ্দিন ডিগ্রি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর আয়োজিত ‘মার্চ ফর দারিপল্লা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া জীবনের শেষ দিনগুলোতে যে কষ্ট সহ্য করেছেন, তা সবাই দেখেছে। তাঁর মতে, অতীতের মতো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা হলে বিএনপির জন্য আবারও বিপদ ডেকে আনবে।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান-কে উদ্দেশ করে আসিফ মাহমুদ অভিযোগ করেন, বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে আনার বিষয়ে ইতিবাচক বক্তব্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তিনি একজন জাতীয়তাবাদী নেতা হিসেবে সম্মান করেন, তবে একটি বড় ভুল হয়েছিল—তিনি শেখ হাসিনাকে রাজনীতিতে ফিরিয়ে এনে পুনর্বাসন করেছিলেন। তাঁর ভাষায়, জনগণের অধিকার হরণকারী ‘বাকশাল’ কায়েমকারী আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার খেসারত দেশকে দীর্ঘদিন দিতে হয়েছে।

তিনি আরও বলেন, ১/১১-এর সময় আওয়ামী লীগের সঙ্গে ষড়যন্ত্রের মাধ্যমে বিএনপির নেতৃত্বকে দুর্বল করার চেষ্টাও দেশ প্রত্যক্ষ করেছে।

গণভোট প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, আগামী দিনে দেশে ‘আওয়ামী ফ্যাসিবাদ’ ঠেকাতে ‘হ্যাঁ’ ভোট দেওয়া জরুরি। তাঁর মতে, গণভোটের মাধ্যমেই জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হবে।

এছাড়া তিনি দাবি করেন, রাজনৈতিক কারণে দীর্ঘদিন ধরে পিছিয়ে পড়া বগুড়া জেলাকে উন্নয়নের আওতায় আনতে উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী নূর মোহাম্মদ আবু তাহের।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

ধ্বংসস্তূপে ১০ দিন পর জীবিত মিলল নিখোঁজ নারী

নেপালের ভয়াবহ বন্যায় নিখোঁজ হওয়ার ১০ দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে চান্দিকা কুমারী শ্রেষ্ঠ নামে এক নারীকে। তাকে মৃত ধরে নিয়ে…

যুদ্ধের নিয়ম বদলে গেছে: ইরানি অধ্যাপক

যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে আরও বড় ধরনের পাল্টা জবাব আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au