নির্বাচন ঘিরে অস্থিরতায় পাকিস্তানশাসিত কাশ্মীরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নিহত ২৪
মেলবোর্ন, ২১ জুন- পাকিস্তানশাসিত কাশ্মীরে আইনসভা নির্বাচনকে কেন্দ্র করে টানা বিক্ষোভ, ধর্মঘট ও সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হওয়ার ঘটনা পুরো অঞ্চলকে গভীর সংকটে ফেলেছে। কয়েক…
মেলবোর্ন, ৬ ফেব্রুয়ারি- রাজধানীর হাতিরঝিলে ব্যক্তিগত গাড়িতে সামান্য ঘষা লাগাকে কেন্দ্র করে পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনারকে (এডিসি) মারধরের ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে সংঘটিত এ হামলায় গুরুতর আহত হন ডিএমপির ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগে কর্মরত এডিসি মাহাফুজ্জামান। আহত অবস্থায় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার শরীরে ১৭টি সেলাই দিতে হয়েছে।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে তাদের নাম ও পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এ ঘটনায় সাতজনকে আসামি করে হাতিরঝিল থানায় মামলা করা হয়েছে।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, দায়িত্ব পালন শেষে এডিসি মাহাফুজ্জামান ব্যক্তিগত গাড়িতে করে বাসায় ফিরছিলেন। এ সময় হাতিরঝিল এলাকায় অন্য একটি গাড়ির সঙ্গে তার গাড়ির ধাক্কা লাগাকে কেন্দ্র করে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ওই গাড়ির আরোহীরা তার ওপর হামলা চালায়।
ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপকমিশনার সৈয়দ মোহাম্মদ ফরহাদ বলেন, পুলিশ প্লাজার পেছনের এলাকায় গাড়ি চালানো নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তখন অপর গাড়ির আরোহীরা সংঘবদ্ধভাবে এডিসি মাহাফুজ্জামানের ওপর চড়াও হয়।
হাতিরঝিল থানার ওসি গোলাম মর্তুজা জানান, হামলাকারীরা পেশায় ব্যবসায়ী এবং ঘটনার আগে তারা মদ পান করেছিলেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা হাতিরঝিলের পাশের একটি বার থেকে মদ পান করে এলাকায় আসেন।
ঘটনার বিস্তারিত বর্ণনায় হাতিরঝিল থানার এক পুলিশ সদস্য জানান, সামান্য ধাক্কা লাগার পর হামলাকারীরা এডিসির গাড়ির পথ আটকান। গাড়ির কাচে পুলিশ লেখা দেখে তারা কটূক্তি করতে থাকেন এবং ফোন করে আরও সহযোগী ডেকে আনেন। পরে ১৫ থেকে ২০ জনের একটি দল এডিসি মাহাফুজ্জামানকে ঘিরে ধরে বেদম মারধর করে।
স্থানীয়দের সহায়তায় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ বলছে, বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে এবং হামলার পেছনের পুরো ঘটনাপ্রবাহ খতিয়ে দেখা হচ্ছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au