সর্বশেষ

৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ

  • 10:06 pm - March 24, 2026
  • পঠিত হয়েছে:২২৪ বার
৭১-এর গণহত্যার স্বীকৃতি চেয়ে মার্কিন কংগ্রেসে প্রস্তাবকে স্বাগত জানিয়েছে ঐক্য পরিষদ। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ মার্চ- ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশে সংঘটিত গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির দাবিতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে উত্থাপিত একটি প্রস্তাবকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিবৃতিতে এই প্রস্তাবকে সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়েছে।

গত ২০ মার্চ যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের ১১৯তম কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কংগ্রেস সদস্য গ্রেগ ল্যান্ডসম্যান প্রস্তাবটি উত্থাপন করেন। এতে ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। ঐক্য পরিষদ তাদের বিবৃতিতে এই আহ্বানকে ‘যথার্থ’ বলে উল্লেখ করেছে।

বিবৃতিতে সংগঠনটি গভীর উদ্বেগ প্রকাশ করে জানায়, স্বাধীনতার পর গত ৫৪ বছরে বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর বারবার নির্যাতন, সহিংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে। তাদের দাবি, মুক্তিযুদ্ধের সময় যে ধরনের সহিংসতা দেখা গিয়েছিল, পরবর্তী সময়েও ভিন্ন ভিন্ন সরকারের আমলে নানা রূপে সেই প্রবণতা অব্যাহত রয়েছে।

ঐক্য পরিষদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘ সময় ধরে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী জনগোষ্ঠীকে লক্ষ্য করে সংঘটিত সহিংসতা ও নিপীড়নের কারণে দেশে তাদের জনসংখ্যার হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। ১৯৭০ সালে যেখানে সংখ্যালঘুদের হার ছিল ১৯ দশমিক ০৭ শতাংশ, বর্তমানে তা কমে ৯ দশমিক ০২ শতাংশে দাঁড়িয়েছে। সংগঠনটির মতে, এটি একটি পরিকল্পিত নিঃস্বকরণ প্রক্রিয়ার অংশ, যার ফলে অনেক সংখ্যালঘু নাগরিক দেশত্যাগে বাধ্য হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর বিচার না হওয়ায় দেশে দায়মুক্তির সংস্কৃতি গড়ে উঠেছে। এই পরিস্থিতি সাম্প্রদায়িক গোষ্ঠীগুলোকে আরও উৎসাহিত করেছে এবং বিভিন্ন সময়ে তারা রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও পেয়েছে বলে অভিযোগ করা হয়। ফলে সুযোগ পেলেই তারা আবারও একই ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

এমন প্রেক্ষাপটে সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার সুরক্ষায় অবিলম্বে কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি। তারা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় গঠন এবং একটি জাতীয় সংখ্যালঘু কমিশন প্রতিষ্ঠাসহ আট দফা দাবি বিভিন্ন সরকারের কাছে তুলে ধরেছে বলে জানানো হয়।

ঐক্য পরিষদ বলছে, প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তারা নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে ধর্মীয় বৈষম্যবিরোধী মানবাধিকার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সংখ্যালঘুদের স্বকীয় অস্তিত্ব রক্ষায় তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি আদায়ের প্রচেষ্টা যেমন জোরদার করতে হবে, তেমনি দেশের ভেতরেও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au