বিশ্ব

কৃষ্ণনগরে বিজেপির জনসভা

প্রথম দফার ভোটে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশংসা করলেন মোদী

  • 8:06 pm - April 23, 2026
  • পঠিত হয়েছে:২০৪ বার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৩ এপ্রিল- পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণের দিন কৃষ্ণনগরের জনসভা থেকে নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, গত কয়েক দশকের তুলনায় এবারই সবচেয়ে কম সহিংসতার মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং এর জন্য নির্বাচন কমিশনের ভূমিকা প্রশংসনীয়।

বৃহস্পতিবার প্রথম দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে দুটি জনসভা ও একটি রোড শোতে অংশ নেওয়ার কর্মসূচি নিয়ে আসেন প্রধানমন্ত্রী। বেলা সাড়ে ১২টার দিকে কৃষ্ণনগরে প্রথম জনসভায় বক্তব্য রাখেন তিনি। এরপর মথুরাপুরে দ্বিতীয় জনসভা এবং বিকেলে হাওড়ায় রোড শো করার কথা রয়েছে তার।

কৃষ্ণনগরের সভায় বক্তব্য দিতে গিয়ে মোদী বলেন, “আজ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোট চলছে। আমি সকল ভোটারকে অভিনন্দন জানাই। সবাইকে গণতন্ত্রের এই উৎসবে অংশ নিতে হবে।” তিনি দাবি করেন, তিনি যতদিন রাজনীতিতে রয়েছেন, গত ৫০ বছরে এমন শান্তিপূর্ণ নির্বাচন আর দেখেননি। তার ভাষায়, “আগে মানুষকে মেরে ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়া হতো। কিন্তু এবার সেই পরিস্থিতি নেই। এজন্য আমি নির্বাচন কমিশনকে অভিনন্দন জানাই।”

এ সময় রাজ্যের সরকারি কর্মচারীদের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারি কর্মচারীরা দায়িত্বশীলতার সঙ্গে কাজ করছেন এবং তাদের ভূমিকা নির্বাচনকে সুষ্ঠু করতে সহায়তা করছে। একই সঙ্গে তিনি দাবি করেন, ভোটদানের হার এবার অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে।

মোদী আরও বলেন, পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে ভয় কাটতে শুরু করেছে এবং তারা ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারছেন। তার মতে, মানুষ পরিবর্তন চাইছে এবং বিভিন্ন এলাকায় ঘুরে তিনি সেই মনোভাব প্রত্যক্ষ করেছেন।

বক্তব্যের এক পর্যায়ে তিনি রাজনৈতিক ভাষ্যও তুলে ধরেন। তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে মোদী বলেন, রাজ্যের মানুষ তাদের নেতৃত্বের কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে। তার দাবি, অনেক জেলাতেই তৃণমূল এবার কোনো প্রভাব রাখতে পারবে না।

কৃষ্ণনগরের সভায় তিনি রসিকতার সুরে ‘ঝালমুড়ি’ প্রসঙ্গও টেনে আনেন। তিনি বলেন, ৪ মে বিজেপির বিজয় উদযাপন হবে এবং সেখানে মিষ্টির পাশাপাশি ঝালমুড়িও দেওয়া হবে। একই সঙ্গে তিনি কটাক্ষ করে বলেন, এই ঝালমুড়ির ঝাল নাকি তৃণমূলের গায়েই বেশি লেগেছে।

প্রধানমন্ত্রী বলেন, ১৫ বছর আগে বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে যেমন জনতা ক্ষোভ প্রকাশ করেছিল, এবার তৃণমূল সরকারের বিরুদ্ধেও তেমনই জনরোষ তৈরি হয়েছে। তিনি দাবি করেন, এবারের নির্বাচন কেবল রাজনৈতিক দলগুলোর নয়, বরং সাধারণ মানুষের লড়াই।

মোদীর বক্তব্যে উঠে আসে বিভিন্ন পেশাজীবীদের কথাও। তিনি বলেন, সরকারি কর্মচারীরা ভয় কাটিয়ে ভোট দিচ্ছেন, চিকিৎসকরা উন্নত স্বাস্থ্যব্যবস্থার জন্য ভোট দিচ্ছেন, আইনজীবীরা ন্যায় প্রতিষ্ঠার জন্য ভোট দিচ্ছেন এবং শিক্ষকরা নিরাপদ শিক্ষাপ্রতিষ্ঠানের দাবিতে ভোট দিচ্ছেন। এমনকি পুলিশও জনগণের সেবার জন্য ভোট দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, দুর্নীতি ও অত্যাচারের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এবং আইন অনুযায়ী তাদের বিচার করা হবে। একই সঙ্গে লুট হওয়া অর্থ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

বক্তব্যে সীমান্ত নিরাপত্তা ও অনুপ্রবেশ প্রসঙ্গও তুলে ধরেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, অনুপ্রবেশ একটি বড় সমস্যা এবং এর জন্য তৃণমূল সরকারকে দায়ী করেন তিনি। তার মতে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করতে হলে পুলিশ, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী এবং সাধারণ জনগণের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। তিনি দাবি করেন, ৪ মে পরবর্তী সময় থেকে এই সুরক্ষায় নতুন গ্যারান্টি দেওয়া হবে।

মতুয়া সম্প্রদায় ও শরণার্থীদের উদ্দেশে তিনি আশ্বাস দেন যে তাদের ভয় পাওয়ার কিছু নেই। ধর্মীয় কারণে ভারতে আশ্রয় নেওয়া মানুষের পাশে তার সরকার থাকবে বলেও জানান। তিনি বলেন, বিজেপি সরকার গঠিত হলে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্ব দেওয়ার প্রক্রিয়া আরও দ্রুত করা হবে।

নারী উন্নয়ন নিয়েও একাধিক প্রতিশ্রুতি দেন মোদী। তিনি অভিযোগ করেন, সংসদে নারী সংরক্ষণ বিলের বিরোধিতা করেছে তৃণমূল ও কংগ্রেস। পাশাপাশি তিনি প্রতিশ্রুতি দেন, প্রতিটি ব্লকে মহিলা থানা গড়ে তোলা হবে, নারীদের নিরাপত্তা জোরদার করা হবে এবং তাদের আর্থিক সহায়তা নিশ্চিত করতে বিশেষ কর্মসূচি চালু করা হবে। তিনি জানান, ‘মাতৃশক্তি ভরসা কার্ড’-এর মাধ্যমে বছরে ৩৬ হাজার টাকা নারীদের ব্যাংক হিসাবে দেওয়া হবে এবং শিশু লালনপালনের জন্য অতিরিক্ত সহায়তাও দেওয়া হবে।]

সূত্রঃ আনন্দবাজার পত্রিকা

এই শাখার আরও খবর

মাদরাসায় সাত বছরের শিশুকে ছয় মাস ধরে বলাৎকার করছিলেন ৬জন

সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লার মারকাযুল উলূম আশ-শরইয়্যাহ মাদরাসায় সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে প্রায় ছয় মাস ধরে বিভিন্ন সময়ে বলাৎকার ও শারীরিক নির্যাতনের অভিযোগ…

বাংলাদেশে পানির লবণাক্ততা: নীরব স্বাস্থ্যঝুঁকিতে উপকূলের মানুষ

বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল দিন দিন দুর্লভ হয়ে উঠছে। জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জলোচ্ছ্বাস ও নদীপথে লবণাক্ত পানি প্রবেশের কারণে উপকূলের বিস্তীর্ণ…

বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী

যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার রাজধানী ঢাকাসহ…

আরজি করের নারী চিকিৎসক ধর্ষণ-হত্যা: সাবেক পৌর চেয়ারম্যান গ্রেপ্তার

কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে নারী চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় মরদেহ দ্রুত সৎকারের অভিযোগে উত্তর ২৪ পরগনার পানিহাটি পৌরসভার সাবেক চেয়ারম্যান ও তৃণমূল…

ব্রিকসে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে ধোঁয়াশা, তারেকের সফর নিয়ে এখনো অনিশ্চয়তা

আসন্ন ব্রিকস শীর্ষ সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নেবেন কি না, কিংবা তিনি অংশ না নিলে বাংলাদেশের হয়ে অন্য কোনো প্রতিনিধি সম্মেলনে যোগ দেবেন…

বিএনপি নেতাদের অভিনন্দন জানালেন ৩ উপাচার্য, বিশ্ববিদ্যালয়ের নৈতিকতা নিয়ে প্রশ্ন

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগে রাজনৈতিক প্রভাব নিয়ে বিতর্কের মধ্যেই বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্ম ব্যবহার করে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদের অভিনন্দন জানিয়েছেন অন্তত তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au