অস্ট্রেলিয়া

পাতায়ায় অস্ট্রেলীয় পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, দুই কিশোর আটক

  • 9:26 pm - May 06, 2026
  • পঠিত হয়েছে:২০৮ বার
পাতায়ায় অস্ট্রেলীয় পর্যটককে ছুরিকাঘাত করে ছিনতাই, দুই কিশোর আটক। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৬ মে- থাইল্যান্ডের জনপ্রিয় পর্যটন নগরী পাতায়ায় এক অস্ট্রেলীয় পর্যটককে ছুরিকাঘাত করে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, ৪৫ বছর বয়সী ওই অস্ট্রেলীয় নাগরিক সোমবার পরিচিত দুই ব্যক্তিকে তার হোটেল কক্ষে নিয়ে যান। তবে পরিচয়ের পর পরিস্থিতি হঠাৎ উত্তপ্ত হয়ে ওঠে এবং একপর্যায়ে তা ছিনতাইয়ে রূপ নেয়। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ওই ব্যক্তি প্রথমে ধারণা করেছিলেন তারা নারী। পরে বিষয়টি বুঝতে পেরে তাদের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়।

অভিযোগ রয়েছে, তর্কের এক পর্যায়ে ওই দুইজনের একজন তাকে বাথরুমে ঠেলে নিয়ে গিয়ে কাঁচি দিয়ে শরীর ও কাঁধে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত ও আতঙ্কিত হয়ে পড়েন। এরপর তার কাছ থেকে প্রায় ৬ হাজার মার্কিন ডলার ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায়।

আহত পর্যটক চিকিৎসা নেওয়ার পর ঘটনাটি পুলিশকে জানান। পরে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয় এবং পাতায়ার একটি অভিজাত আবাসিক ভবন থেকে ১৭ ও ১৬ বছর বয়সী দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ তাদের কাছ থেকে নগদ অর্থ ও হামলায় ব্যবহৃত কাঁচি উদ্ধার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্রের মুখে ছিনতাইয়ের অভিযোগ আনা হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানান, এ ধরনের ঘটনা পাতায়ার পর্যটন খাতের সুনাম ক্ষুণ্ন করছে। বিশেষ করে হোটেল কক্ষের ভেতরে ঘটায় এসব অপরাধ প্রতিরোধ করা কঠিন হয়ে পড়ছে।

এই শাখার আরও খবর

বাংলাদেশের পোশাকশ্রমিকদের আন্দোলন, নৈতিকভাবে পোশাক কেনার আহ্বান অস্ট্রেলিয়ায়

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যায্য মজুরি ও উন্নত কর্মপরিবেশের দাবিতে আন্দোলনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক পোশাক ব্র্যান্ডগুলোর সরবরাহব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৈশ্বিক পোশাকশিল্পের সরবরাহব্যবস্থায় শ্রমিকদের শোষণের ঝুঁকি…

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ির সাইনবোর্ড ভাঙল এনসিপি নেতারা

ওটিএন বাংলা ডেস্ক :  ভাষাসৈনিক ও শহীদ বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ দত্তের কুমিল্লার ঐতিহাসিক বাসভবনের সামনে স্থাপিত সাইনবোর্ড ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।…

৭ নভেম্বর: সংহতির আড়ালে বিভাজন

১৯৭১ সালে বাংলাদেশের মানুষ শুধু একটি ভূখণ্ডের স্বাধীনতার জন্য যুদ্ধ করেনি। সেই সংগ্রামের সঙ্গে যুক্ত ছিল বাঙালির রাজনৈতিক অধিকার, ভাষা ও সংস্কৃতির মর্যাদা, অর্থনৈতিক মুক্তি…

আওয়ামী লীগের দখলে ঢাকার রাজপথ

ভাস্কর দত্ত : রাজধানীর রাজপথে প্রকাশ্যে মিছিল-সমাবেশের মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। কখনো ঝটিকা মিছিল, কখনো মশাল মিছিল,…

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে উত্তাল ঢাকা, আওয়ামী লীগ কি তাহলে ফিরছে?

ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা…

আদাবর থানার পাশে দুই হাতবোমা বিস্ফোরণ

রাজধানীর ঢাকার আদাবর থানার পাশে দুটি হাতবোমা বা ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ৯টা ৫ মিনিটের দিকে মোটরসাইকেলে করে আসা দুই ব্যক্তি…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au