বাংলাদেশ

স্বামীর জানাজা-দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি

  • 10:29 pm - August 19, 2026
  • পঠিত হয়েছে:৩৫ বার
সাবেক মন্ত্রী দীপু মনি ও তার স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ। ফাইল ছবি

মেলবোর্ন, ১৯ আগষ্ট: সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী ডা. দীপু মনিকে স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোল কার্যকর থাকবে। বর্তমানে মুন্সীগঞ্জ জেলা কারাগারে থাকা দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

দীপু মনির মেয়ে তানি দীপাবলি নেওয়াজের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন এই প্যারোল মঞ্জুর করে।

পারিবারিক সূত্র জানায়, বাবার মৃত্যুর পর বুধবার সকাল থেকেই মায়ের প্যারোলে মুক্তির জন্য মুন্সীগঞ্জের বিভিন্ন সরকারি দপ্তরে যোগাযোগ করেন দীপাবলি। দুপুর ১২টার দিকে তিনি মুন্সীগঞ্জ জেলা কারাগারে গিয়ে মায়ের সঙ্গে দেখা করেন। পরে দুপুর পৌনে ২টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিমের কাছে চার দিনের প্যারোল চেয়ে আবেদন করেন।

আবেদনের পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত ১২ ঘণ্টার প্যারোল মঞ্জুর করা হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্যারোলে মুক্তি পাওয়ার পর দীপু মনি ঢাকায় পৌঁছাবেন। এরপর তাঁর স্বামীর জানাজা ও দাফন সম্পন্ন হবে।

অসুস্থতার পর মৃত্যু

দীপু মনির স্বামী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৬ বছর বয়সে তাঁর মৃত্যু হয়।

গ্রেপ্তার হয়ে কারাগারে দীপু মনি

ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে দীপু মনিকে গ্রেপ্তার করা হয়।

এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে ৬০টির বেশি মামলা রয়েছে বলে জানা গেছে।

এই শাখার আরও খবর

ইয়াবার বিরুদ্ধে বাংলাদেশের দীর্ঘ লড়াই, থামছে না আসক্তির বিস্তার

মেলবোর্ন, ১৯ আগষ্ট: বাংলাদেশে ইয়াবার বিস্তার দীর্ঘদিনের একটি বড় মাদক সমস্যা হয়ে দাঁড়িয়েছে। মেথামফেটামিনযুক্ত এই উত্তেজক মাদককে থাই ভাষায় ‘ক্রেজি পিল’ বা ‘পাগলের বড়ি’ বলা…

লাকেম্বা মসজিদের মাইকে আজান প্রচারের প্রস্তাব ফের বাধার মুখে

মেলবোর্ন, ১৯ আগষ্ট: অস্ট্রেলিয়ার সিডনির লাকেম্বা মসজিদের মিনার থেকে লাউডস্পিকারে আজান প্রচারের প্রস্তাব আবারও বড় ধরনের বাধার মুখে পড়েছে। শব্দদূষণ নিয়ে উদ্বেগ এবং স্থানীয় বাসিন্দাদের…

কলকাতার হোটেলে আগুনে নিহত বাংলাদেশিদের ৪ জন একই পরিবারের

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মধ্যে চারজন একই পরিবারের। নিহতদের মধ্যে এখন পর্যন্ত ছয়জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।…

নভেম্বরে কিম জং উনের সঙ্গে বৈঠক করতে চান ট্রাম্প

মেলবোর্ন, ১৯ আগষ্ট: উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে আগামী নভেম্বরে বৈঠক করতে চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ জন্য হোয়াইট হাউসের কর্মকর্তাদের…

ইমাম-উলামা পরিষদের আপত্তি, প্রশাসনের সিদ্ধান্তে কনসার্ট বন্ধ

মেলবোর্ন, ১৯ আগষ্ট: কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে বুধবার রাতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল কণ্ঠশিল্পী নোবেল, জুনায়েদ ও অ্যাশেজ ব্যান্ডের শিল্পীদের অংশগ্রহণে একটি কনসার্ট। তবে ইমাম-উলামা…

ইরান যুদ্ধ: ‘সংঘাত মাত্র শুরু’, দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে তেহরান

মেলবোর্ন, ১৯ আগষ্ট: ইরান যুদ্ধ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছানোর পর বিশ্লেষকদের আশঙ্কা, সংঘাত এখন…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au