বিশ্ব

কাশ্মীরে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলা, নির্বিচার গুলিতে নিহত ২৬

  • 5:31 am - April 23, 2025
  • পঠিত হয়েছে:১০৬ বার

মেলবোর্ন, ২৩ এপ্রিল- ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের পাহালগাম এলাকায় পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছে। বন্দুকধারীদের গুলিতে অন্তত ২৬ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও অনেকে। হতাহতদের আনতে হেলিকপ্টার ব্যবহার করেছে ভারতের সেনাবাহিনী।

মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বাইসারান এলাকায় এই হামলা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

আরেক ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে নিহতদের মধ্যে দুইজন বিদেশি।

ভয়াবহ এই হামলার পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কাশ্মীরে পৌঁছেছেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পাহালগামের বাইসারান উপত্যকার উঁচু মাঠে গুলির শব্দ শোনা যায়। ওই এলাকাটিতে শুধু পায়ে হেঁটে বা ঘোড়ায় করে যাওয়া যায়। সন্ত্রাসীরা ছদ্মবেশে ছিল এবং এটি একটি পরিকল্পিত হামলা বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে কর্ণাটকের শিভামোগ্গা জেলার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী রয়েছেন, যাকে তার স্ত্রী ও সন্তানের সামনে গুলি করে মারা হয়। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।

প্রধানমন্ত্রী মোদী এই হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সন্ত্রাসবাদের বিরুদ্ধে সরকারের সংকল্প অটল এবং এটি আরও শক্তিশালী হবে।”

এই হামলাকে ‘জঘন্য’ আখ্যা দিয়ে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ বলেন, আমি ‘অবিশ্বাস্যভাবে মর্মাহত’।

তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ পোস্ট করেছেন, “এই হামলাকারীরা পশুর চেয়েও নিকৃষ্ট, অমানবিক এবং ঘৃণার যোগ্য। কোনো কথাই তাদের নিন্দার জন্য যথেষ্ট নয়। নিহতদের পরিবারের প্রতি আমার সহানুভূতি রইল।”

এই হামলা এমন সময় ঘটল যখন উপত্যকায় পর্যটন মৌসুম চলছে এবং সারা দেশে অমরনাথ যাত্রার নিবন্ধন চলছে। এই ৩৮ দিনের তীর্থযাত্রা শুরু হবে ৩ জুলাই।

সম্প্রতি জম্মু ও কাশ্মীরে সফরের সময় অমিত শাহ একটি উচ্চ পর্যায়ের নিরাপত্তা বৈঠকে সভাপতিত্ব করেন। সেখানে তিনি সন্ত্রাসবাদ সম্পূর্ণ নির্মূল করার নির্দেশ দেন, বিশেষ করে জম্মু বিভাগে। অমিত শাহ অনুপ্রবেশের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিও চালু করতে বলেন।

জম্মু ও কাশ্মীরের পিপলস ডেমোক্র্যাটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতিও পর্যটকদের ওপর হামলার নিন্দা জানিয়ে বলেন, “এই ধরনের সহিংসতা গ্রহণযোগ্য নয় এবং এর প্রতিবাদ করতে হবে।”

তিনি আরও বলেন, “ঐতিহাসিকভাবে কাশ্মীর সবসময় পর্যটকদের সাদরে গ্রহণ করেছে। তাই এই ঘটনা খুবই চিন্তার বিষয়। দোষীদের বিচারের আওতায় আনতে একটি পূর্ণাঙ্গ তদন্ত জরুরি এবং কোথায় নিরাপত্তা ত্রুটি হয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। পর্যটকদের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে এমন হামলা যেন না হয় সেই ব্যবস্থা নিতে হবে।”

এই শাখার আরও খবর

মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে কেন দ্বন্দ্বে জড়িয়েছেন বুরকিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ত্রাওরে

মেলবোর্ন, ২৪ জুলাই: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে একসময় দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন। তবে এখন সেই সম্পর্ক দ্রুত…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রস্তুত ডারউইন

মেলবোর্ন, ২৪ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে আগামী শনিবার (২৫ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ…

ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরানো হলো ২০ হাজার মানুষ

মেলবোর্ন, ২৪ জুলাই: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অন্তত ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির গিরন্দ অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে…

বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধে আইন আনছে নিকারাগুয়া

মেলবোর্ন, ২৪ জুলাই: নিকারাগুয়ার সরকার নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নতুন আইন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু…

বিশ্বকাপ ফাইনালেই আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন ওটামেন্ডি

মেলবোর্ন, ২৪ জুলাই: ২০২৬ বিশ্বকাপকেই নিজের শেষ আন্তর্জাতিক প্রতিযোগিতা হিসেবে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। অবশেষে সেই সিদ্ধান্ত বাস্তবে রূপ নিল। ১৭…

বিশ্বনবী কে নিয়ে কটূক্তির অভিযোগ, বরিশালে জুতার মালা পড়িয়ে যুবককে মারধর

মেলবোর্ন, ২৪ জুলাই:  বরিশালের বানারীপাড়ায় মহানবী -কে নিয়ে কটূক্তির অভিযোগে সঞ্জিব রায় (২৭) নামে এক যুবককে মারধর করে গলায় জুতার মালা পরিয়ে এলাকায় ঘোরানোর ঘটনা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au