বিশ্ব

৪৮ ঘণ্টার মধ্যে সব পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ, সিন্ধু চুক্তি বাতিল

  • 7:18 am - April 24, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার

মেলবোর্ন, ২৪ এপ্রিল- ভারত শাসিত কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার প্রতিক্রিয়ায় পাকিস্তানের সঙ্গে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল করেছে ভারত। এছাড়াও ৪৮ ঘণ্টার মধ্যে কূটনীতিকসহ সব পাকিস্তানিকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

বুধবার (২৩ এপ্রিল) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশটির মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে এনডিটিভি।

বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে বড়সড় পাঁচটি পদক্ষেপ নিয়েছে দিল্লি।

পাকিস্তানের বিপক্ষে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এগুলা হলো, পাকিস্তানের কোনো নাগরিককে ‘সার্ক ভিসা’ দেওয়া হবে না; পাকিস্তানের সঙ্গে ভারতের আটারি সীমান্ত বন্ধ থাকবে, পাকিস্তানে ভারতের হাইকমিশন থেকে কর্মকর্তাদের ফিরিয়ে নেওয়া হবে; পাকিস্তানের নাগরিকদের দেওয়া ভারতের ভিসা বাতিল হবে এবং তাদের ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে হবে।

এর মধ্যে সিন্ধু নদীর পানি চুক্তি বাতিল সবচেয়ে কঠোর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। ১৯৬০ সালে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল আইয়ুব খান বিশ্বব্যাংকের মধ্যস্থতায় এই চুক্তিতে সই করেছিলেন।

এই চুক্তির ফলে চিরবৈরী দুই দেশের মধ্য দিয়ে প্রবহমান সিন্ধু নদীর উপকার উভয়পক্ষই ভোগ করছিল। এই চুক্তি বাতিলের ফলে ভাটিতে থাকা পাকিস্তানের নদী তীরবর্তী অঞ্চল মারাত্মক সংকটে পড়তে পারে।

কাশ্মীরের পহেলগাঁওয়ে মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে সন্ত্রাসী হামলায় এখন পর্যন্ত ২৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ভারতের বিভিন্ন মহলের সন্দেহের তীর যাচ্ছে পাকিস্তানের দিকে। যদিও পাকিস্তানের কর্মকর্তারা ঘটনার নিন্দা জানিয়েছেন, একইসঙ্গে এসব ঘটনায় পাকিস্তানের ওপর দায় চাপানোরও প্রতিবাদ জানিয়েছেন।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au