বিশ্ব

আকাশসীমায় ভারতীয় বিমান প্রবেশে নিষেধাজ্ঞা পাকিস্তানের, সিন্ধু চুক্তি নিয়ে কড়া হুঁশিয়ারি

  • 1:17 am - April 25, 2025
  • পঠিত হয়েছে:১১১ বার

মেলবোর্ন, ২৪ এপ্রিল— কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত অঞ্চলে প্রাণঘাতী জঙ্গি হামলার পর পাল্টা প্রতিক্রিয়ায় ভারতীয় এয়ারলাইন্সগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে দিয়েছে পাকিস্তান। একইসঙ্গে, ভারতের সঙ্গে বাণিজ্য বন্ধের পাশাপাশি সিন্ধু নদীর পানি বণ্টন চুক্তি বাতিলের ভারতীয় সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরাতে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

এতে বলা হয়, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তা কমিটির এক বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগের দিন, ভারত জানিয়েছিল—কাশ্মীরের পর্যটন এলাকায় ২৬ জন নিহত হওয়া হামলার সঙ্গে সীমান্ত পারাপারের যোগসূত্র রয়েছে।

ভারতীয় পুলিশ হামলার তিন সন্দেহভাজন জঙ্গির নাম প্রকাশ করে জানায়, এদের মধ্যে দুজন পাকিস্তানি। তবে দিল্লি এ নিয়ে কোনও প্রমাণ প্রকাশ করেনি কিংবা বিস্তারিত তথ্য দেয়নি।

বুধবার ভারত পাকিস্তানের সঙ্গে সম্পর্ক হ্রাসের অংশ হিসেবে দুই দেশের মধ্যে ৬০ বছরের পুরোনো সিন্ধু পানি চুক্তি স্থগিত করে এবং একমাত্র স্থলসীমান্ত ক্রসিংও বন্ধ করে দেয়।

কাশ্মীরের দুই অংশ—ভারত ও পাকিস্তান নিয়ন্ত্রিত—দুই দেশই নিজেদের দাবি করে থাকে।

পাকিস্তানের বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার বিরুদ্ধে যেকোনও হুমকির জবাব কঠোরভাবে ও সমানতালে দেওয়া হবে।

এছাড়া এতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, পাকিস্তানের ন্যায্য পানি সরবরাহ বন্ধ বা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হলে তা যুদ্ধ ঘোষণার সমতুল্য হিসেবে বিবেচিত হবে।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা ও মানসিক চাপে এ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ১২ জন…

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল সিজেপি, বৈঠকে যে সিদ্ধান্ত এলো

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা…

মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে কেন দ্বন্দ্বে জড়িয়েছেন বুরকিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ত্রাওরে

মেলবোর্ন, ২৪ জুলাই: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে একসময় দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন। তবে এখন সেই সম্পর্ক দ্রুত…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রস্তুত ডারউইন

মেলবোর্ন, ২৪ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে আগামী শনিবার (২৫ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ…

ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরানো হলো ২০ হাজার মানুষ

মেলবোর্ন, ২৪ জুলাই: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অন্তত ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির গিরন্দ অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে…

বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধে আইন আনছে নিকারাগুয়া

মেলবোর্ন, ২৪ জুলাই: নিকারাগুয়ার সরকার নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নতুন আইন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au