লিড নিউজ

সান্তা মারিয়ার প্রিয় গির্জায় সমাহিত পোপ ফ্রান্সিস

  • 3:30 am - April 27, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার

মেলবোর্ন, ২৬ এপ্রিল- ইতালির রোমের সেইন্ট সান্তা মারিয়া মেজোরে ব্যাসিলিকার ভেতরে সমাধিস্থ করা হয়েছে পোপ ফ্রান্সিসের মরদেহ। এই গির্জাটি পোপের কাছে বিশেষভাবে প্রিয় ছিল। এক শতাব্দীরও বেশি সময়ের মধ্যে প্রথম কোনো পোপকে ভ্যাটিকানের বাইরে সমাহিত করা হলো।

ফ্রান্সিসের ইচ্ছা অনুযায়ী, ইতালির রাজধানীর এই সান্তা মারিয়া মাজোরে গির্জাই হয়েছে তার শেষ বিশ্রামস্থল।

শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, সেইন্ট পিটার্স চত্বরে শেষকৃত্যের প্রার্থনসভা অনুষ্ঠানের পর পোপের তার মরদেহবাহী কফিন সমাহিত করার জন্য রোমের ওই ব্যাসিলিকাটিতে নিয়ে যাওয়া হয়।

শ্রদ্ধা জানার শেষে সমাহিত করতে নেওয়া হচ্ছে পোপ ফ্রান্সিসের মরদেহ

সোমবার স্ট্রোক করে ও হৃদযন্ত্র বিকল হয়ে মারা যান আর্জেন্টাইন এই পোপ। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, রোমের স্থানীয় সময় দুপুর ১টায় ফ্রান্সিসকে সমাহিত করার অনুষ্ঠান শুরু হয়। এরপর আধ ঘণ্টার মধ্যেই সমাহিত তাকে। রবিবার সকাল থেকে আগ্রহীরা ফ্রান্সিসের সমাধি পরিদর্শন করতে পারবেন।

পোপের মৃত্যুর পরপরই প্রায় দেড়শ কোটি অনুসারীর ক্যাথলিক চার্চ পোপ বিদায়ের প্রাচীন রীতি ও আনুষ্ঠানিকতা শুরু করে।

শ্রদ্ধা জানাতে বুধবার সকাল থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত পোপ ফ্রান্সিসের মরদেহ ষোড়শ শতাব্দীতে নির্মিত সেইন্ট পিটার্স ব্যাসিলিকায় শায়িত রাখা হয়। এই সময়ের মধ্যে প্রায় আড়াই লাখ মানুষ তার প্রতি শেষ শ্রদ্ধা প্রদর্শন করেছেন।

শনিবার সেইন্ট পিটার’স চত্বরে ভ্যাটিকানের স্থানীয় সময় সকাল ১০টা থেকে পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার প্রার্থনাসভা শুরু হয়। প্রার্থনাসভা শেষ হওয়ার পর একটি বিশেষ গাড়িতে করে পোপের কফিন সান্তা মারিয়া মাজোরে গির্জায় নেওয়া হয়।

সেখানে সংক্ষিপ্ত প্রার্থনাসভার পর কার্ডিনাল চেম্বারলেইন কেভিন জোসেফ ফারেলের নেতৃত্বে পোপ ফ্রান্সিসকে সমাহিত করা হয়।

ইতালির রাজধানীর রাজপথ দিয়ে নিয়ে যাওয়ার সময় পোপের কফিনের মিছিল দেখতে প্রায় দেড় লাখ মানুষ রাস্তার পাশে জড়ো হয়েছিলেন। এর আগে সেইন্ট পিটার্স চত্বরে পোপের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে আড়াই লাখ মানুষ হাজির হয়েছিলেন।

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এই দুই জায়গায় অন্তত চার লাখ পোপকে শ্রদ্ধা জানাতে হাজির হয়েছিলেন।

এই শাখার আরও খবর

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতে মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট অনিশ্চয়তা ও মানসিক চাপে এ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্যে ১২ জন…

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অটল সিজেপি, বৈঠকে যে সিদ্ধান্ত এলো

মেলবোর্ন, ২৪ জুলাই: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। সরকারের সঙ্গে বৈঠক হলেও এখন পর্যন্ত কোনো সমঝোতা…

মুসলিম ধর্মীয় নেতাদের সঙ্গে কেন দ্বন্দ্বে জড়িয়েছেন বুরকিনা ফাসোর তরুণ নেতা ইব্রাহিম ত্রাওরে

মেলবোর্ন, ২৪ জুলাই: আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর অন্তর্বর্তী নেতা ক্যাপ্টেন ইব্রাহিম ত্রাওরে একসময় দেশটির প্রভাবশালী মুসলিম ধর্মীয় নেতাদের সমর্থন পেয়েছিলেন। তবে এখন সেই সম্পর্ক দ্রুত…

শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ আবির্ভাব তিথি উদযাপনে প্রস্তুত ডারউইন

মেলবোর্ন, ২৪ জুলাই: অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরির ডারউইনের গ্রে কমিউনিটি হলে আগামী শনিবার (২৫ জুলাই) যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ১৩৮তম শুভ…

ফ্রান্সে ভয়াবহ দাবানল, সরানো হলো ২০ হাজার মানুষ

মেলবোর্ন, ২৪ জুলাই: ফ্রান্সের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভয়াবহ দাবানল দ্রুত ছড়িয়ে পড়ায় অন্তত ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির গিরন্দ অঞ্চলে আগুন নিয়ন্ত্রণে…

বিরোধীদের নির্বাচনে অংশগ্রহণ নিষিদ্ধে আইন আনছে নিকারাগুয়া

মেলবোর্ন, ২৪ জুলাই: নিকারাগুয়ার সরকার নিয়ন্ত্রিত জাতীয় পরিষদে বিরোধী রাজনৈতিক দলগুলোকে ভবিষ্যতের নির্বাচনে অংশগ্রহণ থেকে নিষিদ্ধ করার লক্ষ্যে একটি নতুন আইন প্রস্তাব নিয়ে আলোচনা শুরু…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au