বিশ্ব

স্পেন-পর্তুগাল-ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, লাখ লাখ মানুষের ভোগান্তি

  • 4:24 am - April 29, 2025
  • পঠিত হয়েছে:১৭৪ বার

মেলবোর্ন, ২৮ এপ্রিল—বড় ধরনের ব্ল্যাক আউটের কবলে পড়েছে ইউরোপের দেশ স্পেন, পর্তুগাল এবং দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের কিছু অংশ। এতে লাখ লাখ মানুষ বিদ্যুহীন অবস্থায় পড়েছেন। গণপরিবহন বন্ধ হয়ে ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। এছাড়া বিমান চলাচলে দেরি হয়েছে এবং বাসিন্দারা এটিএম থেকে টাকা তুলতে পারেননি। প্রকৌশলীরা দ্রুত বিদ্যুৎ গ্রিড পুনরুদ্ধারে কাজ করছে।

সোমবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশগুলো বড় ধরনের এই বিদ্যুৎবিপর্যয়ে পড়ে। অনেকে বিভ্রাটের জন্য সাইবার হামলার সন্দেহ করছিলেন।

তবে পর্তুগালের প্রধানমন্ত্রী লুইস মন্টেনেগ্রো বলেছেন, “কোনো সাইবার আক্রমণের ইঙ্গিত পাওয়া যায়নি। কয়েক ঘণ্টার মধ্যেই বিদ্যুৎ ফেরত আসবে।”

পর্তুগালের জাতীয় সাইবার সুরক্ষা কেন্দ্রও জানিয়েছে, সাইবার আক্রমণের কোনো চিহ্ন পাওয়া যায়নি।

পর্তুগালের বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা আরইএন জানিয়েছে, স্পেনে চরম তাপমাত্রার তারতম্যের কারণে বিরল একটি আবহাওয়াজনিত ঘটনা এই বিদ্যুৎ বিভ্রাটের জন্য দায়ী।

বিদ্যুৎ না থাকায় সড়কে গাড়ির সিরিয়াল।

স্পেন ও পর্তুগাল সরকার জরুরি মন্ত্রিসভার বৈঠক ডেকেছে। বিভ্রাটের কারণে ফ্রান্সের উত্তর-পূর্ব স্পেন সীমান্তবর্তী কিছু অংশও সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্পেনের গ্রিড অপারেটর আরইইর পরিচালনা প্রধান এডুয়ার্দো প্রিয়েতো জানান, স্পেনের বৈদ্যুতিক গ্রিড পুরোপুরি পুনরুদ্ধার করতে ছয় থেকে দশ ঘণ্টা লাগতে পারে। পরে স্পেনের গ্রিড অপারেটর রেড ইলেকট্রিকা জানায়, দেশের উত্তর, দক্ষিণ এবং পশ্চিমাংশে আংশিক বিদ্যুৎ ফেরত এসেছে।

ট্রাফিক বিশৃঙ্খলা এড়াতে স্পেন সরকার বাসিন্দাদের বাড়িতে থাকার আহ্বান জানিয়েছে।

প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজের কার্যালয় জানিয়েছে, সরকার এই ঘটনার উৎস চিহ্নিত করার জন্য কাজ করছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব সমাধানে সব ধরনের সম্পদ ব্যবহার করছে।

ইউরোপীয় কমিশন বলেছে, তারা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং ব্ল্যাকআউটের আসল কারণ বুঝতে কাজ করছে।

স্পেনের কাদেনা এসইআর রেডিও স্টেশন জানিয়েছে, মাদ্রিদ শহরের কেন্দ্রে ট্রাফিক লাইট বন্ধ থাকায় বড় ট্রাফিক জ্যাম তৈরি হয়েছে। অনেকে আটকে পড়েছে মেট্রোর ভেতরে এবং লিফটে। ব্যাকুল বাসিন্দারা ফোনের সিগনাল পাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু ব্যর্থ হন।

কার্লোস কন্দোরি এএফপিকে বলেন, “কোনো (ফোন) নেটওয়ার্ক নেই, আমি আমার পরিবার বা বাবা-মাকে ফোন করতে পারছি না, কিছুই করতে পারছি না। আমি এমনকি কাজে যেতে পারছি না।”

তিনি আরও বলেন, “মানুষ হতভম্ব হয়ে গেছে, কারণ এরকম ঘটনা আগে কখনও স্পেনে ঘটেনি।”

স্পেনের রাজধানীর সবচেয়ে ব্যস্ত এলাকাগুলোর একটি সিবেলেস স্কয়ারে ট্রাফিক লাইট বন্ধ হয়ে গেলে সাইরেন, হুইসল এবং গাড়ির হর্নের শব্দে চারপাশ মুখরিত হয়ে ওঠে। পরে পুলিশ ট্রাফিক নিয়ন্ত্রণের চেষ্টা করে।

আল জাজিরার স্টেপ ফ্যাসেন স্পেনের ভ্যালেন্সিয়া শহর থেকে জানান, শুরুতে বিভ্রাটকে সাময়িক মনে করা হয়েছিল। সবাই স্বাভাবিক কাজ চালিয়ে যাচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পরে দেখা গেল, এটি আরও বড় আকার নিয়েছে। এটিএম কাজ করছে না, ট্রাফিক লাইট কাজ করছে না।

মাদ্রিদ ওপেন টেনিস টুর্নামেন্ট স্থগিত করা হয়েছে। ফলে ১৫তম বাছাইয়ে গ্রিগর দিমিত্রভ ও তার ব্রিটিশ প্রতিপক্ষ জ্যাকব ফার্নলিকে খেলা থামিয়ে দিতে হয়েছে। কারণ স্কোরবোর্ড অন্ধকার হয়ে গেছে এবং ওভারহেড ক্যামেরাগুলোর বিদ্যুৎ চলে গেছে।

পর্তুগালের পুলিশ জানিয়েছে, দেশে ট্রাফিক লাইট কাজ করছে না। লিসবন ও পোর্তোর মেট্রো বন্ধ হয়ে গেছে এবং ট্রেন চলাচল বন্ধ রয়েছে। পর্তুগালের বিদ্যুৎ গ্রিড পুরোপুরি পুনরুদ্ধার করতে এক সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।

এই শাখার আরও খবর

বিটিসিএল কার্যালয়ে চোর সন্দেহে আটক যুবককে পিটিয়ে হত্যা, যুবককে পেটাল কারা?

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) টিঅ্যান্ডটি তার ভান্ডার কার্যালয়ে চোর সন্দেহে আটক এক যুবকের মৃত্যুর ঘটনায় রহস্য ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকালে বিটিসিএল কার্যালয়ের…

‘বিএনপি ক্ষমতায় আসবে আর দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না, তা হতে পারে না’: রুমিন ফারহানা

স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে জাতীয় সংসদে ব্যাপক হট্টগোল ও উত্তেজনার সৃষ্টি হয়েছে। বিএনপির অতীত শাসনামল ও বিভিন্ন অনিয়মের সমালোচনা করে রুমিন…

বাংলাদেশে দুই দিনে যৌন নিপীড়নের ৭৮ অভিযোগ, বেশিরভাগই মাদ্রাসার

“খুবই ছোটকালে শুরু, লজিং হুজুর সকালে পড়া থেকে তাড়াতাড়ি ছুটি দেওয়ার লোভ দেখিয়ে…। হুজুরের পরিবর্তন হয় কিন্তু আমার ভাগ্যের পরিবর্তন হতো না। মাদ্রাসার বোডিং এ…

লাইফ সাপোর্টে মেঘমল্লার বসু

বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও ন্যাশনাল পিপলস অ্যাকশন (এনপিএ)-এর কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে লাইফ সাপোর্টে রয়েছেন। শারীরিক অবস্থার অবনতি…

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

চুরির অভিযোগে তরুণীকে শেকল দিয়ে রাস্তায় হাঁটানোর ভিডিও ভাইরাল

সিলেট নগরের শাহজালাল উপশহর এলাকায় চুরির চেষ্টার অভিযোগে এক তরুণীকে কোমরে শেকল ও তালা দিয়ে বেঁধে রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au