বিশ্ব

চীনে রেস্তোরাঁয় আগুন, প্রাণ গেল ২২ জনের

  • 5:41 am - April 30, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার

মেলবোর্ন, ৩০ এপ্রিল— চীনের উত্তরাঞ্চলীয় শহর লিয়াওয়াংয়ের একটি রেস্তোরাঁয় আগুন লেগে অন্তত ২২ জনের মৃত্যু এবং তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার বার্তা সংস্থা এপি’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইউরো নিউজ।

প্রতিবেদন মতে, মঙ্গলবার দুপুরের পরে এ আগুন লাগে এবং ঘটনাস্থলের ছবিতে রেস্তোরাঁ ভবনের জানালা ও দরজা থেকে বিশাল অগ্নিশিখা বের হতে দেখা গেছে।

প্রাদেশিক রেডিও এবং টেলিভিশন ব্যুরোর মাধ্যমে ঘটনার কয়েক ঘণ্টা পরে প্রকাশিত একটি মিডিয়া প্রতিবেদনে বলা হয়েছে, আগুন নিভে গেছে এবং জীবিতদের অনুসন্ধানও শেষ হয়েছে।

তবে বরাবরের মতোই আগুন লাগার সম্ভাব্য কারণ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য দেয়া হয়নি।

চীনে প্রায়শই শিল্প দুর্ঘটনার খবর পাওয়া যায়। দুর্বল অবকাঠামো, অবৈধভাবে মজুদকৃত রাসায়নিক এবং অগ্নি নির্গমন পথের অভাবকে এসব দুর্ঘটনার কারণ বলে মনে করা হয়।

এই শাখার আরও খবর

সহযোগী ন্যাটালি হার্পকে ৪৫ হাজার ডলার নগদ উপহার ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর তিন সহযোগীকে ৪৫ হাজার ডলার করে নগদ উপহার দিয়েছেন। সম্প্রতি প্রকাশিত সরকারি আর্থিক নথিতে এ তথ্য উঠে এসেছে বলে জানিয়েছে…

২২ বছরের সোফিয়াকে হত্যার পর দুর্ঘটনার নাটক, বাবা-ভাই গ্রেপ্তার

ভারতের আহমেদাবাদে ২২ বছর বয়সী এক তরুণীকে ‘সম্মান রক্ষার’ নামে বাবা ও ভাই হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর ঘটনাটি সড়ক দুর্ঘটনা হিসেবে দেখানোর…

এআইয়ের চমক, ৮৮ ঘণ্টায় ৯০ বছরের গণিতের সমস্যা সমাধানের দাবি

প্রায় ৯০ বছর ধরে অমীমাংসিত থাকা জটিল একটি গণিতের সমস্যার সমাধান মাত্র ৮৮ ঘণ্টায় করার দাবি করেছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান ওপেনএআই। এ জন্য নতুন…

কেমন আছেন মেঘমল্লার বসু?

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় পাঞ্জাবি সংগীতশিল্পী এম্মী বির্কের কনসার্ট ট্যুরের সঙ্গে যুক্ত একটি গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ওই গাড়িতে এম্মী ছিলেন এবং…

ধর্মীয় সফরে নারী কর্মীদের সরিয়ে রাখার প্রতিবাদে আইফেল টাওয়ারে ধর্মঘট

ধর্মীয় একটি দলের সফরের সময় নারী কর্মীদের কর্মস্থল থেকে সরিয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে ধর্মঘট শুরু হয়েছে প্যারিসের আইফেল টাওয়ারে। এর জেরে সোমবার থেকে দর্শনার্থীদের…

ব্রিকস সম্মেলনের আগে মোদি-পুতিন বৈঠক

ব্রিকস শীর্ষ সম্মেলনের এক দিন আগে দ্বিপাক্ষিক বৈঠকে বসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী শুক্রবার দিল্লিতে তাদের এ বৈঠক অনুষ্ঠিত…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au